Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন যুবক! ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি এয়ারপোর্টেই

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন থেকে ছুটি কাটাতে গ্রিসে গিয়েছিলেন যুবক। হেলিকপ্টারের (Helicopter) ব্লেডে কেটে মর্মান্তিক মৃত্যু (Death) হল তাঁর। ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই সন্ধেবেলা গ্রিসের (Greece) একটি প্রাইভেট এয়ারপোর্টে। ওই হেলিকপ্টারে চড়েই

হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন যুবক! ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি এয়ারপোর্টেই

শেষ আপডেট: 26 July 2022 14:15

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন থেকে ছুটি কাটাতে গ্রিসে গিয়েছিলেন যুবক। হেলিকপ্টারের (Helicopter) ব্লেডে কেটে মর্মান্তিক মৃত্যু (Death) হল তাঁর।

ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই সন্ধেবেলা গ্রিসের (Greece) একটি প্রাইভেট এয়ারপোর্টে। ওই হেলিকপ্টারে চড়েই গ্রিসে ঘুরতে এসেছিলেন যুবক। তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। বয়স মাত্র ২১ বছর।

জানা গেছে কপ্টার থেকে নেমে উল্টোদিকে হাঁটছিলেন যুবক। তিনি বোঝেননি প্রপেলারটি তখনও ঘুরছে। মুহূর্তের মধ্যে কপ্টারের ব্লেডে ধাক্কা খান তিনি। ক্ষতবিক্ষত হয়ে যায় সারা শরীর।

ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। কিন্তু যুবককে বাঁচানো যায়নি। তৎক্ষণাৎ তাঁর মৃত্যু হয়।

এদিকে ওই যুবকের বাবা-মা পরের হেলিকপ্টারে চেপে ওই একই জায়গায় যাচ্ছিলেন। কিন্তু তাঁদের কপ্টারের পাইলটকে ঘটনার খবর দেওয়া হয়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যু চোখের সামনে যাতে তাঁদের দেখতে না হয় তাই সেই কপ্টারটি এথেন্স ইন্টারন্যাশানাল এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

যে কপ্টারের ব্লেডে এমন দুর্ঘটনা ঘটেছে তার পাইলট এবং এয়ারপোর্টের দুজন গ্রাউনশ টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। কেন প্রপেলার চলাকালীন যাত্রীকে কপ্টার থেকে নামার অনুমতি দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: চার চাকা জল ছিটিয়েছে, বাইক চালকের ফোন পুলিশকে, ‘স্যার! বন্দুক দেখিয়ে পালাচ্ছে’


```