Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তীর্থদর্শন করে ফেরার পথে বিপত্তি! নারায়ণগড়ে উল্টে গেল বাস, ১১ জন আশঙ্কাজনক

তীর্থদর্শন করে ফেরার পথে বিপত্তি! নারায়ণগড়ে উল্টে গেল বাস, ১১ জন আশঙ্কাজনক

শেষ আপডেট: 1 October 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: তীর্থদর্শন করে বাড়ি ফেরার সময়েই বিপত্তি। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার উপর। তাতেই এখনও পর্যন্ত ২৫ জন আহত হয়েছেন। ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। 

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারিতে। জানা গেছে, মুর্শিদাবাদের ২৫ যাত্রীকে নিয়ে দিনকয়েক আগে পুরী ঘুরতে গিয়েছিল একটি বেসরকারি বাস। সেটিই ফিরছিল রবিবার ভোরে। উকুনমারির কাছে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশে উল্টে যায় বাসটি। 


দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। তবে ১১জন যাত্রীর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন তাঁরা। 

একই দিনে ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের দিল্লিগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল অর্থাৎ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে ছেড়েছিল বাসটি। সেটির যাত্রীরা সকলেই পুরুলিয়ার বাসিন্দা। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছিল বেসরকারি বাসটি। কিন্তু বিহার থেকে ঝাড়খণ্ড ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে সেটির চালক। 

তাঁরই তৎপরতায় যাত্রীদের প্রাণ রক্ষা পেয়েছে। কয়েকজন সামান্য চোট পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বাসটি নিয়ে আর দিল্লি যাওয়ার ঝুঁকি নিতে চায়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেটিকে যাত্রীদের নিয়ে পুরুলিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


```