Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Tornado: পাক খেতে খেতে এগিয়ে আসছে ধুলোর ঝড়, উপড়ে দিচ্ছে ঘর-বাড়ি! দেখুন টর্নেডোর তাণ্ডব

দ্য ওয়াল ব্যুরো: দূর থেকে ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে ধুলোর ঝড় (Tornado)। পাক খেতে খেতে সামনে যা পড়ছে তাই উড়িয়ে নিয়ে যাচ্ছে নিমেষে। টর্নেডোর এমনই বিধ্বংসী রূপের সাক্ষী থাকল আমেরিকার মিশিগান শহর (Michigan)। শুক্রবার সেখানে এমন টর্নেডোর দা

Tornado: পাক খেতে খেতে এগিয়ে আসছে ধুলোর ঝড়, উপড়ে দিচ্ছে ঘর-বাড়ি! দেখুন টর্নেডোর তাণ্ডব

শেষ আপডেট: 22 May 2022 03:37

দ্য ওয়াল ব্যুরো: দূর থেকে ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে ধুলোর ঝড় (Tornado)। পাক খেতে খেতে সামনে যা পড়ছে তাই উড়িয়ে নিয়ে যাচ্ছে নিমেষে। টর্নেডোর এমনই বিধ্বংসী রূপের সাক্ষী থাকল আমেরিকার মিশিগান শহর (Michigan)। শুক্রবার সেখানে এমন টর্নেডোর দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। ভিডিওতে দেখা গেছে সেই টর্নেডোর ভয়াবহতা।

আরও পড়ুন: দিল্লিতে তীব্র জলসঙ্কট! যমুনা প্রায় শুকিয়ে এসেছে, তাপপ্রবাহে ধুঁকছে রাজধানী

যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Tornado) তাতে দেখা গেছে দূর থেকে এগিয়ে আসছে ঝড়। পাক খেতে খেতে সামনে যা পাচ্ছে খড়কুটোর মতো সব উড়িয়ে নিচ্ছে। একটি গাড়ির মধ্যে থেকে ভিডিওটি করা হয়েছে। সেই গাড়ির ঠিক পাশ দিয়েই বয়ে যায় মারাত্মক এই ঝড়। গাড়ি পেরিয়ে যেতেই দেখা যায় কোথাও আগুন ধরে গেছে ঝড়ের তাণ্ডবে।

https://twitter.com/ellenbacca/status/1527784471726006273?s=20&t=zvx6loikKJDmhatUfXqKPA

শুক্রবার মিশিগানের এই টর্নেডোর (Tornado) বলি হয়েছেন একজন। এখনও পর্যন্ত ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের বিভিন্ন নার্সিংহোমে তাঁদের চিকিৎসা চলছে। এছাড়া প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। গাড়ি, বাড়ি, দোকান-পাট সব উড়িয়ে নিয়েছে ধুলোর এই ঝড়। ভেঙে পড়েছে বহু গাছ। জায়গায় জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। উত্তর মিশিগানের একাধিক বসতি এখনও বিদ্যুৎহীন। পরিস্থিতি বুঝে এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।


```