Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পাঞ্জাবে টর্নেডোর তাণ্ডব! কয়েক সেকেন্ডে ভাঙল একের পর এক বাড়ি, আহত অন্তত ১০

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই টর্নেডোর (tornado) তাণ্ডব পাঞ্জাবে (Punjab)। শুক্রবার বিকালে ফাজিলকা জেলার বুকাইনওয়ালা গ্রামের অন্তত ৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রীতিমতো ধ্বংসলীলা চালায় টর্নেডোটি। কিছুক্ষণ সেখানে থাকার পর আস্তে আস্তে পাকিস্তানের দ

পাঞ্জাবে টর্নেডোর তাণ্ডব! কয়েক সেকেন্ডে ভাঙল একের পর এক বাড়ি, আহত অন্তত ১০

শেষ আপডেট: 24 March 2023 18:09

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই টর্নেডোর (tornado) তাণ্ডব পাঞ্জাবে (Punjab)। শুক্রবার বিকালে ফাজিলকা জেলার বুকাইনওয়ালা গ্রামের অন্তত ৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রীতিমতো ধ্বংসলীলা চালায় টর্নেডোটি। কিছুক্ষণ সেখানে থাকার পর আস্তে আস্তে পাকিস্তানের দিকে সরে যেতে শুরু করে সেটি।

গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন বিকেল চারটে নাগাদ আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে টর্নেডো। খুব অল্প সময়ের জন্যই সেখানে তাণ্ডবলীলা চালিয়ে পাঞ্জাব সীমান্ত বেরিয়ে পাকিস্তানের দিকে চলে যায় ঝড়টি।

কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। অজস্র বাড়িঘর ভেঙ্গে পড়েছে। গাছ উপড়ে পড়েছে রাস্তায়। তবে কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু অন্তত ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে। আহত দুজনকে ফরিদকোট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে আবহার সিভিল হাসপাতালে।

ক্ষয়ক্ষতি সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অন্তত ৫০ টি বাড়িঘর ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। খেতের ফসল নষ্ট হয়েছে, একাধিক ফলের বাগানও তছনছ হয়ে গেছে। অজস্র জীবজন্তুও আহত হয়েছে বলে সূত্রের খবর।

https://www.youtube.com/watch?v=YPgODO-m0s4

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৪ এবং ২৫ মার্চ ঝড়ের পূর্বাভাস ছিলই। তবে টর্নেডোর পূর্বাভাস আগে থেকে দেওয়া সম্ভব নয়। মাত্র ৩-৪ আগেই টর্নেডো সম্ভাবনা বোঝা যেতে পারে, এক্ষেত্রেও তা বোঝা গিয়েছিল। সেই কারণেই বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে। গ্রামবাসীদের ঘর বাড়ি ভেঙে যাওয়া, ফসল এবং অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ফাজিলকার বিধায়ক নরিন্দরপাল সিং সওনা।

রমজান মাস, এলাকায় পানীয়জলের কষ্ট মেটাতে আসরে মন্ত্রী মনোজ


```