Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, যোনির কাছে পোশাক ভেজা রক্তে! গর্ভপাতের দাবিতে বিক্ষোভ প্যারিসে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাত (abortion) এবং স্বেচ্ছামৃত্যুর (Euthanasia) বিরুদ্ধে রাজধানীর রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছিলেন মানুষজন। সেই বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লেন আর এক দল মহিলা বিক্ষোভকারী। তাঁদের ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত (Topless female

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, যোনির কাছে পোশাক ভেজা রক্তে! গর্ভপাতের দাবিতে বিক্ষোভ প্যারিসে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 24 January 2023 13:40

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাত (abortion) এবং স্বেচ্ছামৃত্যুর (Euthanasia) বিরুদ্ধে রাজধানীর রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছিলেন মানুষজন। সেই বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লেন আর এক দল মহিলা বিক্ষোভকারী। তাঁদের ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত (Topless female activists)। নিমাঙ্গে শুধুই সাদা শর্টস। তাও আবার যোনির অংশটুকু লালে লাল! গর্ভপাত-বিরোধী বিক্ষোভের মাঝে ঢুকে পড়ে তাঁরা ধুন্ধুমার কাণ্ড ঘটানোর চেষ্টা করতেই পুলিশ গ্রেফতার করল তাঁদের।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্যারিসে গত রবিবার। গ্রেফতার হওয়া মহিলা বিক্ষোভকারীরা নারীবাদী দল 'ফেমেন'-এর সদস্য। এদিন বিকেলে প্যারিসের রাজপথে জমায়েত করেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। গর্ভপাত এবং স্বেচ্ছামৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে হাঁটার জন্য জড়ো হয়েছিলেন তাঁরা। পুলিশের হিসেবে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এদিনের বিক্ষোভে। মিছিল শুরু হতেই তার মধ্যে ঢুকে পড়েন ফেমেনের ৫ জন প্রতিবাদী। সাদা শর্টসের যোনির অংশে লাল রঙ লাগিয়ে টপলেস হয়ে মিছিলে হামলা চালান তাঁরা। মুখে স্লোগান, 'গর্ভপাত পবিত্র, কার জীবনের জন্য এই মিছিল?'

সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ৫ জন মহিলাকে থামানোর চেষ্টা করছে পুলিশ। তাঁদের টেনে নিয়েই ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে আইনরক্ষকদের।

https://twitter.com/TheWallTweets/status/1617877693663707136

জানা গেছে, ৫ জনকেই গ্রেফতার করেছিল পুলিশ। ৭ ঘণ্টা হেফাজতে রাখার পর অবশেষে ছেড়ে দেওয়া হয় তাঁদের। অভিযুক্তদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে কোনও মামলা রুজু করেনি পুলিশ। তবে বাকি দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী জুন মাসে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে।

চেয়ার পেতে দেরি, কর্মীর দিকে ঢিল ছুঁড়লেন তামিলনাড়ুর মন্ত্রী


```