Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, তার মধ্যেই আশাবাদী বিশেষজ্ঞ

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় (America) হু হু করে ছড়াচ্ছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্ট (Omicron Variant)। মার্কিন প্রেসিডেন্টের অতিমহামারী সংক্রান্ত উপদেষ্টা অ্যান্টনি ফৌজি (Anothony Fauci) রবিবার বলেন, ইতিমধ্যেই দেশ জুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। ও

আমেরিকায় দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, তার মধ্যেই আশাবাদী বিশেষজ্ঞ

শেষ আপডেট: 3 January 2022 06:09

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় (America) হু হু করে ছড়াচ্ছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্ট (Omicron Variant)। মার্কিন প্রেসিডেন্টের অতিমহামারী সংক্রান্ত উপদেষ্টা অ্যান্টনি ফৌজি (Anothony Fauci) রবিবার বলেন, ইতিমধ্যেই দেশ জুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। ওই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়বে আগামী দিনেও। আর কয়েক সপ্তাহের মধ্যে তা চরম সীমায় পৌঁছবে। এক টিভি চ্যানেলকে ফৌজি বলেন, যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে, তা 'অভুতপূর্ব'। আমরা একটা নতুন ওয়েভের মাঝামাঝি পর্যায়ে রয়েছি। শুক্রবার জানা যায়, আমেরিকায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার জন। গতবছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় ওয়েভ যখন শীর্ষে, তখন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল দু'লক্ষ। ফৌজি বলেন, দক্ষিণ আফ্রিকায় দেখা গিয়েছে, নভেম্বরের শেষদিক থেকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। পরে সংক্রমণ কমেও যায় দ্রুত। তাঁর আশা, আমেরিকাতেও একসময় দ্রুত কমবে কোভিড আক্রান্তের সংখ্যা। পরে অতিমহামারী বিশেষজ্ঞ ফৌজি বলেন, এখনও পর্যন্ত যা প্রমাণ পাওয়া যাচ্ছে, তাতে বলা যায়, অন্যান্য ভ্যারিয়ান্টের চেয়ে ওমিক্রনের উপসর্গ মৃদু। এর আগের কোভিড ওয়েভের সময় যত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবা মারা গিয়েছিলেন, তার তুলনায় গত কয়েক সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার হার এবং মৃত্যুহার যথেষ্টই কম। ওমিক্রন ঠেকাতে আপাতত কড়া বিধিনিষেধ চালু করছে আমেরিকা। কিন্তু একইসঙ্গে লক্ষ রাখা হচ্ছে যাতে এর ফলে অর্থনীতির বেশি ক্ষতি না হয়। একবছর বন্ধ থাকার পরে সোমবার আমেরিকায় খুলছে স্কুল। ফৌজি এবং আমেরিকার শিক্ষা সচিব, দু'জনেই বলেন, যদি কোভিড বিধি যথাযথ মেনে চলা হয়, তাহলে স্কুল খুললে সংক্রমণ ছড়াবে না। অভিভাবকদের উদ্দেশে ফৌজি আবেদন জানিয়েছেন, তাঁরা যেন সন্তানকে ভ্যাকসিন দেন, মাস্ক পরিয়ে স্কুলে পাঠান এবং প্রয়োজনে কোভিড টেস্ট করান।

```