
শেষ আপডেট: 19 June 2023 17:29
দ্য ওয়াল ব্যুরো: 'ভারতে কাজ নেই, ভাল পড়াশোনা করে বিদেশে যেতে হবে!', অনেক পরিবারের বড়রাই ছোট থেকে তাদের বাচ্চাদের এই কথা শুনিয়ে আসে। এমনকী বাচ্চারাও সময়ের সঙ্গে সঙ্গে তা উপলব্ধি করে নেয়, তারপর পড়াশোনার জন্যই হোক বা কর্মসূত্রে বিদেশে পাড়ি দেয়। কেউ কেউ আবার সেখানেই সেটেল্ড হয়ে যাচ্ছেন। এই গল্প নতুন নয়। কিন্তু জানেন কি ভারতে এমন কিছু কাজ আছে, যা পেলে ভারত ছাড়ার কথা তো দূর আপনি পেশা বদল করার কথা ভাববেন না!
শুধু তাই নয়, এমন কিছু ক্যারিয়ার রয়েছে যা পাল্টানোর কথাও ভাবেন না অনেকে। অবাক হচ্ছেন শুনে। কিন্তু এটাই সত্যিই। সম্প্রতি Indeed নামে একটি সাইট তাদের একটি সমীক্ষা প্রকাশ করেছে। সেখানে এমন কিছু সেক্টর এবং কাজের উল্লেখ করা হয়েছে, যেখানকার কর্মীরা তাঁদের কাজ ও নিজের অবস্থান নিয়ে অনেক বেশি সচেতন। একবার সেই পেশায় ঢুকলে আর সেই পেশা বদল করতে চান না কর্মীরা।
তথ্য প্রযুক্তি সেক্টর
ভারতে প্রযুক্তি সেক্টরের কর্মীরা সবচেয়ে বেশি বিশ্বস্ত হন, এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক ওই সমীক্ষায়। এই সেক্টরে কাজ করতে করতে ছেড়ে দিয়েছে, এমন লোকের সংখ্যা সবথেকে কম!
ফুড ইন্ডাস্ট্রি
এই সেক্টরেও যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যেও অদ্ভুত কাজের প্রতি বিশ্বস্ততা লক্ষণীয়। যা কাটিয়ে সহজে কেউ চাকরি ছাড়েন না বা সেক্টর পাল্টান না। শেফ, হেড শেফ, এক্সিকিউটিভ শেফের মতো পদগুলিতে যাঁরা কাজ করেন, তাঁরা তা হারাতে চান না। রন্ধন শিল্প প্রতি আবেগ, সৃজনশীলতা ইত্যাদি বিষয় বেশি করে দেখা যায় মানুষের মধ্যে।
এছাড়াও আরও কিছু সেক্টর রয়েছে, যেখানে কাজের প্রতি এমন আনুগত্য দেখা যায়। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, স্বাস্থ্যক্ষেত্র। বিশেষত নার্সিং পেশায় যাঁরা কাজ করেন তাঁদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। পাশাপাশি মানব সম্পদ, স্থাপত্য এবং গণমাধ্যম সেক্টরগুলিও উল্লেখযোগ্য।

এ তো গেল কাজ না ছাড়ার খতিয়ান, এবার জেনে নেওয়া যাক কোন কাজ ছেড়ে যাওয়ার প্রবণতা বেশি
সেই তালিকায় রয়েছে কল সেন্টার টিম লিডার, বিমানবন্দরের এক্সিকিউটিভ সহ বেশ কিছু পেশা। যেখানে পেশা ছাড়ার প্রবণতা ৯৯ শতাংশ। অন্যান্য ক্ষেত্রে তুলনায় কম মাইনে, কাজের প্রতিকূল পরিবেশের মতো কারণগুলির জন্যই এই পেশায় গ্রহণযোগ্যতা অভাব রয়েছে।
'এত লোডশেডিং হচ্ছে কেন, আর অভিযোগ শুনতে চাই না', সিইএসসিকে ভর্ৎসনা বিদ্যুৎমন্ত্রীর