Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জইশের শীর্ষ কম্যান্ডার, উপত্যকায় নাশকতার অন্যতম মুখ, লুকমানকে গুলিতে ঝাঁঝরা করল সেনা

দ্য ওয়াল ব্যুরো: উপত্যকায় জইশের মাথা হয়ে বসেছিল সে। যে কোনও নাশকতার নিপুণ ছক কষা থেকে যুব সমাজকে জঙ্গি গোষ্ঠীতে টেনে আনা, এই সবই হতো এই জইশ কম্যান্ডারের অঙ্গুলি হেলনে। বারামুলার বনিয়ার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লুকমান নিকেশ হয়ে

জইশের শীর্ষ কম্যান্ডার, উপত্যকায় নাশকতার অন্যতম মুখ, লুকমানকে গুলিতে ঝাঁঝরা করল সেনা

শেষ আপডেট: 21 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: উপত্যকায় জইশের মাথা হয়ে বসেছিল সে। যে কোনও নাশকতার নিপুণ ছক কষা থেকে যুব সমাজকে জঙ্গি গোষ্ঠীতে টেনে আনা, এই সবই হতো এই জইশ কম্যান্ডারের অঙ্গুলি হেলনে। বারামুলার বনিয়ার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লুকমান নিকেশ হয়েছে বলে জানিয়েছেন সেনা।  তার সঙ্গেই খতম হয়েছে আরও কয়েকজন জইশ জঙ্গি। শনিবার সকাল থেকেই বনিয়ারের বুজথালান এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন ওই এলাকায় জঙ্গি নিধন অভিযানে নেমেছিল জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যানট্রি, সিআরপিএফ ও রাজ্য পুলিশের স্পেশাল টিম। দিনভর চলে গুলির লড়াই। সেনা সূত্রে খবর, বুজথালানের নানা জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে জইশ জঙ্গিরা। এ দিনের এনকাউন্টারে তাদের মধ্যে বেশ কয়েকজনকে খতম করা সম্ভব হয়েছে। সেনার দাবি, সংঘর্ষে প্রাণ গেছে তাদের কম্যান্ডার লুকমানের। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের অন্যতম মুখ ছিল লুকমান। ২০১৭ সালে নিয়ন্ত্রণ রেখা ভারতে প্রবেশ করে। খালিদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল লুকমানের। পুলওয়ামা এনকাউন্টারে গত মাসেই খালিদকে খতম করে সেনাবাহিনী। গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রথমে দক্ষিণ কাশ্মীরে অপারেশন চালালেও, পরে উত্তর কাশ্মীরে জইশের শীর্ষ কম্যান্ডার হয়ে বসে লুকমান। সেনা সূত্রে খবর, ইদানীংকালে উত্তর কাশ্মীরের নানা জায়গায় ঘাঁটি বদলে থাকছিল লুকমান। বিশেষত জঙ্গলে ঘেরা এলাকা ছিল তার প্রশিক্ষণের মূল জায়গা। উপত্যকার তরুণ সমাজকেও জঙ্গি কার্যকলাপে অনুপ্রাণিত করার চেষ্টা করত সে। পাকিস্তানের জইশ গোষ্ঠী থেকে অস্ত্র ও অর্থ সরবরাহ হতো তার কাছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে ফিদায়েঁ জইশ হামলার পর উপত্যকা জুড়েই ধরপাকড় শুরু করেছে সেনা ও এনআইএ। গত এপ্রিলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-এ-ইসলামির স্টুডেট উইং-এর মাথা হিলাল আহমেদ মান্টোকে পাকড়াও করে এনআইয়ের গোয়েন্দারা। পঞ্জাবের বাটিন্ডার সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র মান্টো ছিল বানিহালে গাড়িবোমা বিস্ফোরণের অন্যতম চক্রী।

```