Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেলিকম সংস্থাগুলিকে বকেয়া মেটাতে হবে ১০ বছরের মধ্যে, রায় সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো : টেলিকম সংস্থাগুলিকে স্পেকট্রাম ব্যবহারের জন্য ও লাইসেন্স ফি বাবদ সরকারকে যে অর্থ দিতে হয়, তাকে বলে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলিকে ১০ বছরের মধ্যে বকেয়া এজিআর মিটিয়ে দিতে বলল। ক

টেলিকম সংস্থাগুলিকে বকেয়া মেটাতে হবে ১০ বছরের মধ্যে, রায় সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 1 September 2020 07:40

দ্য ওয়াল ব্যুরো : টেলিকম সংস্থাগুলিকে স্পেকট্রাম ব্যবহারের জন্য ও লাইসেন্স ফি বাবদ সরকারকে যে অর্থ দিতে হয়, তাকে বলে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলিকে ১০ বছরের মধ্যে বকেয়া এজিআর মিটিয়ে দিতে বলল। কয়েক কিস্তিতে এই টাকা শোধ করতে হবে। সময়মতো কিস্তির টাকা জমা না দিলে আদালত অবমাননার দায়ে পড়বে সংস্থাগুলি। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। বকেয়ার অন্তত ১০ শতাংশ ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে বলেছেন বিচারপতিরা। শীর্ষ আদালত বলেছে, বকেয়া এজি আর নেওয়া শুরু হবে ২০২১ সালের ১ এপ্রিল থেকে। ২০৩১ সালের ৩১ মার্চের মধ্যে কিস্তিতে ধার শোধ করতে হবে। প্রতি বছরে ৭ ফেব্রুয়ারির মধ্যে কিস্তির টাকা জমা দিতে হবে। না দিলে আদালত অবমাননার দায়ে পড়বে টেলিকম সংস্থাগুলি। সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থার ম্যানেজিং ডিরেক্টরদের নির্দেশ দিয়েছে, ঋণশোধের ব্যাপারে তাঁদের ব্যক্তিগত গ্যারান্টি দিতে হবে চার সপ্তাহের মধ্যে। শুনানির সময় টাটা টেলিকম বলে, বকেয়া শোধ করার জন্য সাত থেকে ১০ বছর সময় দেওয়া উচিত। অন্যদিকে ভোডাফোন-আইডিয়া এবং ভারতী এয়ারটেল বলে, তাদের অন্তত ১৫ বছর সময় দেওয়া হোক। ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস বলে, তারা ২০ বছর পর্যন্ত সময় দিতে রাজি। টেলিকম সংস্থাগুলিও বকেয়া মেটানোর জন্য ২০ বছরের সময়সীমা মেনে নিতে রাজি ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলে, ১০ বছরের মধ্যে বকেয়া শোধ করতে হবে। ভারতে টেলিকম সংস্থাগুলির মোট বকেয়ার পরিমাণ ১৪০০ কোটি টাকা। সুপ্রিম কোর্ট এই অর্থ শোধ করার জন্য ১০ বছর সময় দেওয়ায় ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থা রক্ষা পেল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। করোনা অতিমহামারীর ফলে কয়েক মাস ধরে বেহাল হয়েছে দেশের অর্থনীতি। এই অবস্থায় বিভিন্ন সংস্থার জন্য লোন মোরেটরিয়াম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যাঁরা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের আগামী দু'বছর ছাড় দেওয়া হতে পারে। করোনা অতিমহামারী রুখতে যে লকডাউন জারি করা হয়েছিল, তাতে অনেক ব্যবসারই হাল হয়েছে খারাপ। অনেক ব্যবসা দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে তাদের ঋণশোধ করার জন্য বাড়তি সময় দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, এর ফলে তারা ঘুরে দাঁড়াবে। দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পাবে। একই কারণে মোদী সরকার টেলিকম সংস্থাগুলিকে বকেয়া শোধের জন্য ২০ বছর সময় দিতে চেয়েছিল।

```