Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা নিয়ে শুনানি শেষ, সেইসঙ্গে হতে পারে মধ্যস্থতাও, বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : অযোধ্যা মামলায় শুনানি শেষ করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। বুধবার এমনই জানাল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিচারপতিরা জানিয়েছেন, মন্দির-মসজিদ মামলায় আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে বিবাদ নিষ্পত্তির চেষ্টা করতে পারেন। তবে একইসঙ্

১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা নিয়ে শুনানি শেষ, সেইসঙ্গে হতে পারে মধ্যস্থতাও, বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 18 September 2019 06:17

দ্য ওয়াল ব্যুরো : অযোধ্যা মামলায় শুনানি শেষ করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। বুধবার এমনই জানাল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিচারপতিরা জানিয়েছেন, মন্দির-মসজিদ মামলায় আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে বিবাদ নিষ্পত্তির চেষ্টা করতে পারেন। তবে একইসঙ্গে দৈনিক শুনানিও চলবে। বুধবার ছিল অযোধ্যা মামলার শুনানির ২৬ তম দিন। এদিন বিচারপতিরা বলেন, যদি মামলায় সংশ্লিষ্ট সব পক্ষ চায়, আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করতে পারে। গত সোমবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম কলিফুল্লার নেতৃত্বে তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায়, অযোধ্যা মামলায় নতুন করে আলোচনা শুরু করা যেতে পারে। কারণ এই মামলায় হিন্দু ও মুসলিম, দু’পক্ষই মধ্যস্থতাকারীদের জানিয়েছে, তারা ফের আলোচনায় আগ্রহী। অযোধ্যা মামলায় প্রধান দুই পক্ষ হল সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়া। দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছিল মধ্যস্থতাকারী প্যানেল। তাতে প্রাক্তন বিচারপতি কলিফুল্লা বাদে ছিলেন আর্ট অব লিভিং ফাউন্ডেশনের শ্রী শ্রী রবিশংকর ও প্রবীণ অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু। কিছুদিন ধরে আলোচনা চালানোর পরেও কোনও সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয় মধ্যস্থতাকারী প্যানেল। তারপরে গত ৬ অগস্ট থেকে ওই মামলায় দৈনিক শুনানি হতে থাকে।

```