Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিরিয়ায় পর পর ড্রোন হামলা আমেরিকার, খতম আল কায়দার শীর্ষ নেতা

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার দু'দিন ধরে সিরিয়ায় (Syria) ড্রোন হামলা চালাচ্ছে আমেরিকা। উত্তর-পশ্চিম সিরিয়ার আল কায়দা ঘাঁটিতে মার্কিন বায়ুসেনার এয়ার স্ট্রাইকে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা খতম হয়েছে বলে খবর। দক্ষিণ সিরিয়াতেও বিমান হামলা চালাচ্ছে মার্ক

সিরিয়ায় পর পর ড্রোন হামলা আমেরিকার, খতম আল কায়দার শীর্ষ নেতা

শেষ আপডেট: 23 October 2021 03:32

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার দু'দিন ধরে সিরিয়ায় (Syria) ড্রোন হামলা চালাচ্ছে আমেরিকা। উত্তর-পশ্চিম সিরিয়ার আল কায়দা ঘাঁটিতে মার্কিন বায়ুসেনার এয়ার স্ট্রাইকে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা খতম হয়েছে বলে খবর। দক্ষিণ সিরিয়াতেও বিমান হামলা চালাচ্ছে মার্কিন বায়ুসেনা। পেন্টাগন সূত্রে খবর, উত্তর-পশ্চিম সিরিয়ায় পর পর ড্রোন হামলা চালানো হয়েছে। আল কায়দার অন্যতম শীর্ষ নেতা আবদুল হামিদ অল-মাতার নিকেশ হয়েছে বলে খবর এসেছে। সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র সেনা মেজর জন রিগসবি বলেছেন, এমকিউ-৯ এয়ারক্রাফ্ট থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন সেনা আধিকারিকদের থেকে জানা গিয়েছে এই হামলার ফলে কোনও স্থানীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। সেনা মেজর বলছেন, সেপ্টেম্বরেও আল কায়দার গোপন ডেরায় বিমান হামলা চালানো হয়েছিল। উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবের কাছে সশস্ত্র ড্রোন হামলায় আল কায়দা ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নিকেশ হয় গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা সালিম আবু-আহমেদ। সেই ধাক্কা আল কায়দাকে অনেকটাই কোণঠাসা করে দিয়েছিল। ফের এক শীর্ষ নেতার মৃত্যু আরও বড় ধাক্কা দিয়েছে বলেই মনে করা হচ্ছে। সেলিম আবু আহমেদ ছিল প্রশিক্ষণপ্রান্ত জঙ্গি কম্যান্ডার। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর পরিকল্পনা করত সে। প্রসঙ্গত, সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন হানা এই প্রথম নয়। এর আগেও আইসিস জঙ্গি গোষ্ঠীর নেতা আবু বকর আল বাগদাদি যখন পূর্ব সিরিয়া থেকে পালিয়ে এই ইদলিবে লুকিয়ে ছিল, সেই সময়ও অনেকটা একই কায়দায় এয়ার স্ট্রাইক করে বাগদাদিকে হত্যা করে মার্কিন বাহিনী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```