Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাটার নান থেকে পরোটা, পৃথিবীর সেরা ৫০ রুটির মধ্যে রয়েছে ভারতের এই রুটিগুলি

দ্য ওয়াল ব্যুরো: খাওয়ার পাতে অনেকে ভাতের চেয়ে রুটি (top 50 best rotis) খেতে বেশি পছন্দ করেন। ভাতের পদের মধ্যে যেমন ফ্রায়েড রাইস, জিরা রাইস বা বিরিয়ানি জিভে জল আনে ঠিক তেমনই রুটির (rotis) ক্ষেত্রেও বৈচিত্র্য কম নয়। বাটার নান থেকে পরোটা, রুম

বাটার নান থেকে পরোটা, পৃথিবীর সেরা ৫০ রুটির মধ্যে রয়েছে ভারতের এই রুটিগুলি

শেষ আপডেট: 7 July 2023 14:58

দ্য ওয়াল ব্যুরো: খাওয়ার পাতে অনেকে ভাতের চেয়ে রুটি (top 50 best rotis) খেতে বেশি পছন্দ করেন। ভাতের পদের মধ্যে যেমন ফ্রায়েড রাইস, জিরা রাইস বা বিরিয়ানি জিভে জল আনে ঠিক তেমনই রুটির (rotis) ক্ষেত্রেও বৈচিত্র্য কম নয়। বাটার নান থেকে পরোটা, রুমালি রুটি থেকে কাশ্মীরি নান তালিকা নেহাত ছোট নয়। আবার অঞ্চল ভেদে রুটির আকার বা স্বাদও পাল্টে যায়।

সম্প্রতি টেস্ট অ্যাটলাস প্রকাশ করেছে পৃথিবীর বিভিন্ন দেশের সেরা ৫০ সেরা স্বাদের রুটির (top 50 best rotis) তালিকা।

ভারতের প্রায় ১০ রকমের রুটি জায়গা পেয়েছে এই তালিকায়। সেখানে বাটার গার্লিক নান যেমন রয়েছে, তেমনই রয়েছে আলুর পরোটা বা রুমালি রুটিও। পাঞ্জাব থেকে কাশ্মীর নানা জায়গার সুস্বাদু রুটি অধিকার করেছে বিভিন্ন স্থান।

এই তালিকায় সেরা পাঁচে আছে ভারতের দু'টি রুটির পদ। দ্বিতীয় স্থানে আছে ভারতের বাটার গার্লিক নান। এছাড়া চতুর্থ স্থানে আছে সাধারণ নান। সেরা দশের মধ্যে ৮ নম্বরে রয়েছে সাধারণ পরোটা। এছাড়াও অমৃতসরি কুলচা রয়েছে ১৪ নম্বরে এবং ১৬ নম্বরে রয়েছে সাধারণ রুটি।

এখানেই শেষ নয়, তালিকায় ২৯ নম্বরে আছে আলুর পরোটা এবং ৩৪ নম্বরে জায়গা করে নিয়েছে রুমালি রুটি। ৪৬ এবং ৪৭ নম্বরে রয়েছে কাশ্মীরি নান এবং আলু নান। তবে, এই তালিকায় বাঙালির লুচি কেন জায়গা পেল না এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করলেও বাকি পদগুলি দেখেই মুখে হাসি ফুটবে রুটিপ্রেমীদের।

গরমের আম এখনও বাড়িতে রয়ে গেছে? সহজ রেসিপি মেনে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো সন্দেশ


```