
শেষ আপডেট: 10 June 2023 13:52
দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্মকাল মানেই বাঙালির পাতে আমের ছড়াছড়ি। তবে, আম বলতেই যেমন হিমসাগর বা আলফানসো আমের কথা মনে পড়ে গড়পড়তা বাঙালির, সেই আমের দাম মোটামুটি নাগালের মধ্যেই থাকে। তবে সারা পৃথিবীতে আরও অনেক আম পাওয়া যায় যেগুলি স্বাদে অতুলনীয়। ফলে, পাল্লা দিয়ে দামও আকাশছোঁয়া এই আমগুলির।
বহুমূল্য দামের এমন ৫ রকম আমের সন্ধান রইল
মিয়াজাকি
জাপানের মিয়াজাকিতে এক বিশেষ ধরনের আমের ফলন হয়। এই আমের মিষ্টত্ব সাধারণ আমের চেয়ে অন্তত ১৫ শতাংশ বেশি। এই আমের ফলনের জন্য প্রতিটি আমগাছে বিশেষ এক ধরনের জাল বিছিয়ে রাখেন কৃষকরা যাতে সব গাছে সমান ভাবে সূর্যের আলো পৌঁছায়। মিয়াজাকি আমের ১ কেজির দাম ভারতীয় মুদ্রায় কমপক্ষে ২.৫ লাখ থেকে ৩ লাখ।
হাকুগিন নো তাকিয়ো
জাপানি ভাষায় হাকুগিন নো তাকিয়ো কথার অর্থ বরফের সূর্য। জাপানের তাকাচি প্রদেশে ফলানো এই আম চাষ করেন হিরোয়ুকি নাকাগাওয়া নামে এক ব্যক্তি। ২০১১ সালে ভারতীয় মুদ্রায় ১৯,০০০ টাকা দাম উঠেছিল এই আমের।
সিন্ধ্রি আম
পাকিস্তানের সিন্ধ প্রদেশে ফলানো হয় সিন্ধ্রি আম। বিশ্ব বাজারে এই আমের বিপুল চাহিদা রয়েছে। আমের রানি বলে পরিচিত সিন্ধ্রি আম।
কোহিতুর আম
ভারতের সেরা আম কোথায় পাওয়া যায় সেই সন্ধান করলে তাঁকে আসতেই হবে মুর্শিদাবাদে। সেখানেই পাওয়া যায় কোহিতুর আম যা স্বাদে গন্ধে অতুলনীয়। পাশাপাশি এই আমের প্রতিটি পিসের দাম ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকা।
ম্যানিলা আম
ফিলিপিন্সের ম্যানিলাতে পাওয়া যায় বিশেষ ধরনের এই আম। এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২,০০০ টাকা। ১৯৯৫ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্বাদের জন্য জায়গা করে নিয়েছিল এই আম।
রেস্তোরাঁয় খেতে এসেছিল কিশোর, তার বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করল কর্তৃপক্ষ