Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোম্যাটো দিয়ে নুডুলস বানিয়ে খেলেন তরুণী, ঢলে পড়লেন মৃত্যুর কোলে! কীভাবে ঘটল এমন মর্মান্তিক কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: ইঁদুর মারার জন্য রাতে টমেটোর (Tomato) মধ্যে মিশিয়ে রেখেছিলেন বিষ। কিন্তু সকালে উঠে নুডুলস (Noodles) বানাতে গিয়ে সেই টমেটো দিয়ে দিলেন নুডুলসের মধ্যে।  সেই নুডুলস খেয়ে মৃত্যু (Died) হল এক যুবতীর। বছর ২৭ এর রেখা নিশাদ

টোম্যাটো দিয়ে নুডুলস বানিয়ে খেলেন তরুণী, ঢলে পড়লেন মৃত্যুর কোলে! কীভাবে ঘটল এমন মর্মান্তিক কাণ্ড

শেষ আপডেট: 30 July 2022 11:24

দ্য ওয়াল ব্যুরো: ইঁদুর মারার জন্য রাতে টমেটোর (Tomato) মধ্যে মিশিয়ে রেখেছিলেন বিষ। কিন্তু সকালে উঠে নুডুলস (Noodles) বানাতে গিয়ে সেই টমেটো দিয়ে দিলেন নুডুলসের মধ্যে।  সেই নুডুলস খেয়ে মৃত্যু (Died) হল এক যুবতীর।

বছর ২৭ এর রেখা নিশাদ। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। ঘরে খুব ইঁদুরের অত্যাচার হওয়ায় টমেটোর মধ্যে রাত্রিবেলা মিশিয়ে দিয়েছিলেন বিষ। যাতে সেই বিষ মেশানো টমেটো খেয়ে মৃত্যু হয় ইঁদুরের।

কিন্তু সকাল বেলায় উঠে তিনি  বেমালুম ভুলে যান বিষ মেশানো টমেটোর কথা।  পাশে থাকা ওই টমেটো দিয়েই টিভি দেখতে দেখতে বানিয়ে ফেললেন নুডুলস।

নুডুলস খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তিনি বমি করতে শুরু করেন এবং শরীরও অসুস্থ হয়ে যায়। তাঁর স্বামী এবং দেওর তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই যুবতীর।

আমরা প্রায়ই ঘরে ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে খাবারের মধ্যে বিষ মিশিয়ে রেখে দিই।  কিন্তু বাড়িতে সদস্য জানেন না যে ওই খাবারে বিষ মেশানো আছে, তিনি ভুলবশত সেই খাবার খেয়ে নিতে পারেন।

বিশেষত বাচ্চাদের নিয়ে এই ভয় থেকেই যায়। তাই এই ধরনের ঘটনা এড়াতে আমাদের আরো বেশি সাবধান থাকা জরুরি।

আকাশে উড়ে বেড়াবে ট্যাক্সি, ফাইফরমাশ খাটবে রোবট! আজব শহর তৈরি হচ্ছে এই দেশে


```