Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলের ধারে বসে জন্মদিনের প্ল্যান করছিলেন সৌরসেনী, ধাক্কা দিয়ে কে ফেলে দিলেন? দেখুন ভিডিও

জন্মদিনের পরিকল্পনা শেয়ার করতে গিয়ে বিপদে পড়লেন সৌরসেনী।

 পুলের ধারে বসে জন্মদিনের প্ল্যান করছিলেন সৌরসেনী, ধাক্কা দিয়ে কে ফেলে দিলেন? দেখুন ভিডিও

শেষ আপডেট: 20 April 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে এখন বেশ চুটিয়ে কাজ করছেন সৌরসেনী মৈত্র। ফেলুদা থেকে ব্যোমকেশ, সিনেমা থেকে সিরিজ সবেতেই তাঁকে জমিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি নিখিল জৈনের সঙ্গে তাঁর প্রেম নিয়েও টলিউডে বেশ চর্চায় থাকেন সৌরসেনী। নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের প্রধান মুখও তিনি। সব মিলিয়ে টলিপাড়ার পেজ থ্রি-তে জীবন বেশ ভালো কাটছে অভিনেত্রীর। আর এরই মধ্যে জন্মদিনের পরিকল্পনা শেয়ার করতে গিয়ে বিপদে পড়লেন সৌরসেনী। কী হয়েছিল তাঁর? সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন। 

কিছুদিন আগে জন্মদিন ছিল সৌরসেনীর। ২৮ বছরে পা দিলেন অভিনেত্রী। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে, সৌরসেনী গোলাপি রঙের মনোকিনি পরে রয়েছেন, চোখে সানগ্লাস। পুলের ধারে বসে এই বছরের জন্মদিনের পরিকল্পনা শেয়ার করতে শুরু করেছেন তিনি। হঠাতই একটি বল এসে লাগে তাঁর কপালে। সঙ্গে সঙ্গে চোখ থেকে খুলে যায় সানগ্লাস। মুহুর্তের মধ্যে পিছন থেকে আসে ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই পুলের জলে পড়ে যান অভিনেত্রী।

পুলের আশেপাশে সৌরসেনীর বন্ধুরাও ছিল। পুলের জলের মধ্যে অভিনেত্রীকে পড়ে যেতে দেখে হাসাহাসি শুরু করে দেন তাঁরা। আর এই ভিডিও শেয়ার করতেই সেখানে সৌরসেনীর চর্চিত প্রেমিক নিখিলের প্রতিক্রিয়াও উড়ে আসে। কমেন্টে লিখিল লেখেন, ''এক মছলি পানি মে গয়ি...ছপাক।'' বান্ধবীর থেকে এই কমেন্টের উত্তরও পান নিখিল। অভিনেত্রীর এই ভিডিওতে কমেন্ট করেছেন ঐন্দ্রিলা, শুভশ্রী, দর্শনা সহ আরও অনেক তারকা। 

সৌরসেনী নিখিলের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় গুঞ্জন কম নেই। টালিগঞ্জে নতুন ফিসফাস, সৌরসেনী মৈত্র এবং নিখিল জৈনের সম্পর্ক নাকি বেশ নিবিড় হয়েছে। ইতিমধ্যেই নিখিলের সংস্থার মুখ নায়িকা। ফলে সেই গুঞ্জন নাকি আরও জোরালো হয়েছে। বারাণসীতে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই নাকি একে অপরকে মন দিয়ে ফেলেছেন তাঁরা। সম্প্রতি সৌরসেনীর জন্মদিকে তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নিখিল। সঙ্গে যুগলের একটি অদেখা মুহূর্তের ছবি শেয়ার করেন। আর সেই ঘনিষ্ঠ ছবি থেকে চর্চা শুরু হয়েছে তবে কি তাঁরা সত্যিই দুজনে প্রেম করছেন? যদিও এই নিয়ে সৌরসেনী বা নিখিল কেউই মুখ খোলেননি। 
 

'মেঘনাদবধ রহস্যে'র হাত ধরে ডেবিউ করেন সৌরসেনী। আট বছর আগে অনীক দত্তের সেই ছবির হাত ধরেই অভিনেত্রীর পথ চলা শুরু হয়েছিল। আগামী দিনে উইন্ডোজ প্রোডাকশনের 'আমার বস' ছবিতে সৌরসেনী মৈত্রকে বড় পর্দায় দেখা যাবে। 


```