Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পোষা কুকুরের জন্য গলায় দড়ি দিলেন তরুণী

দ্য ওয়াল ব্যুরো : এক তরুণীর পোষা কুকুর সারা রাত ঘেউ ঘেউ করে পাড়া প্রতিবেশীদের বিরক্ত করছিল। তাঁর বাবা মেয়েকে বলেন, অবিলম্বে ওই কুকুরকে তাড়িয়ে দাও। কিন্তু সেই তরুণী কিছুতেই কুকুর তাড়াতে রাজি নন। পোষা কুকুরের সঙ্গে বিচ্ছেদ হতে পারে ভেবে তিনি

পোষা কুকুরের জন্য গলায় দড়ি দিলেন তরুণী

শেষ আপডেট: 1 November 2019 15:16

দ্য ওয়াল ব্যুরো : এক তরুণীর পোষা কুকুর সারা রাত ঘেউ ঘেউ করে পাড়া প্রতিবেশীদের বিরক্ত করছিল। তাঁর বাবা মেয়েকে বলেন, অবিলম্বে ওই কুকুরকে তাড়িয়ে দাও। কিন্তু সেই তরুণী কিছুতেই কুকুর তাড়াতে রাজি নন। পোষা কুকুরের সঙ্গে বিচ্ছেদ হতে পারে ভেবে তিনি গলায় দড়ি দিয়েছেন। তামিলনাড়ুর কোইম্বাতুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, তরুণীর নাম কবিতা। বয়স ২৪। তিনি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তাঁর পোষা কুকুরের নাম ছিল সিজার। দু'বছর ধরে কুকুরটি তাঁর কাছে ছিল। গত বুধবার কোইম্বাতুরে প্রবল বৃষ্টিপাত হয়। সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত হতে থাকে। ভয় পেয়ে কুকুরটি ক্রমাগত চেঁচাতে থাকে। অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা কবিতার বাবাকে বলেন, কুকুরটাকে তাড়ান। পরদিন কবিতাকে তাঁর বাবা বকাবকি করেন। তিনি বলেন, কুকুরটাকে দূরে কোথাও ছেড়ে দিয়ে এস। প্রিয় কুকুরটিকে তাঁর থেকে কেড়ে নেওয়া হতে পারে ভেবে বৃহস্পতিবার সন্ধ্যায় কবিতা নিজের ঘরে গলায় দড়ি দেন। মৃত্যুর আগে তিনি সুইসাইড নোট লিখে গিয়েছেন। পুলিশ জানিয়েছেন, সেই চিঠিতে কবিতা লিখেছেন, তাঁর বাবা-মা, ভাই এবং ঠাকুমা যেন কুকুরটির যত্ন নেন। চিঠির শেষে লেখা, প্রত্যেকেরই শান্তিতে বাঁচার অধিকার আছে। পুলিশ কবিতার দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

```