Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুষ্কৃতী, ছুড়ল গুলিও! জাপানের ট্রেন-হামলায় জখম ১০

দ্য ওয়াল ব্যুরো: আবারও জাপানের এক চলন্ত ট্রেনে হামলা চালাল এক দুষ্কৃতী।  হঠাৎই রাজধানী টোকিও-র ট্রেনে (Tokyo Train) এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এলোপাথাড়ি ছুরি চালায়। তার পরে গুলিও চালাতে শুরু করে সে। ধোঁয়া, আগুনে জ্বলে ওঠে গোটা কামরা। জাপানে

ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুষ্কৃতী, ছুড়ল গুলিও! জাপানের ট্রেন-হামলায় জখম ১০

শেষ আপডেট: 31 October 2021 13:56

দ্য ওয়াল ব্যুরো: আবারও জাপানের এক চলন্ত ট্রেনে হামলা চালাল এক দুষ্কৃতী।  হঠাৎই রাজধানী টোকিও-র ট্রেনে (Tokyo Train) এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এলোপাথাড়ি ছুরি চালায়। তার পরে গুলিও চালাতে শুরু করে সে। ধোঁয়া, আগুনে জ্বলে ওঠে গোটা কামরা। জাপানের সংবাদমাধ্যম সূত্রের খবর ঘটনায় এখনও পর্যন্ত দশ জন আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তার থেকে একটি ছুরি এবং বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই হামলার কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশায় আছে পুলিশ। কীভাবে এই কাণ্ড ঘটানো হল তাই নিয়েও দ্বন্দ্ব আছে। তবে জাপানের এক সংবাদমাধ্যমে খবরে বলা হয়েছে, ওই ব্যক্তিকে ট্রেনের কামরার মধ্যে এক রকমের তরলও ছিটিয়ে দিতে দেখা গেছে। উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ল গাড়ি! মৃত অন্তত ১৩ এছাড়াও একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে, আতঙ্কে ও প্রাণ বাঁচাতে মরিয়া ট্রেন যাত্রীরা জানলা থেকে ঝাঁপ দিচ্ছেন স্টেশনে। যদিও এই সম্পর্কে এখনই কোনও মন্তব্য করতে চায়নি রেল কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য বিষয়, ঘটনাটি ঘটেছে সে দেশের সাধারণ নির্বাচন শেষ হওয়ার পরের মুহূর্তেই। স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও অভিসন্ধি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আহতের সংখ্যা নিয়েও দেশীয় সংবাদমাধ্যমের মধ্যে তফাত লক্ষ্য করা গেছে। এক সংবাদমাধ্যমের দাবি আহতের সংখ্যা ১৫, সেখানে অন্য সংবাদমাধ্যম জানিয়েছে ৮ জন আহত হয়েছেন। জাপানের মতো দেশে অপরাধের খবর খুব একটা চোখে পড়ে না। তবুও মাস দুয়েকের ব্যবধানে দুটি অপরাধের খবর সামনে এল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```