Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বাঁ পায়ে সমস্যা বাধা হয়নি, প্যারাঅলিম্পিক ব্যাডমিন্টনে ভারতকে সোনা এনে দিলেন প্রমোদ

দ্য ওয়াল ব্যুরো: প্যারাঅলিম্পিকে একের পর এক ইভেন্টে বাজিমাত করছে ভারত। ৫০ মিটার পিস্তল শ্যুটিংয়ে আজই ভারতকে সোনা এনে দিয়েছেন মনীশ নারওয়াল। এবার ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন প্রমোদ ভগত (Pramod Bhagat)। বাঁ প

বাঁ পায়ে সমস্যা বাধা হয়নি, প্যারাঅলিম্পিক ব্যাডমিন্টনে ভারতকে সোনা এনে দিলেন প্রমোদ

শেষ আপডেট: 4 September 2021 12:06

দ্য ওয়াল ব্যুরো: প্যারাঅলিম্পিকে একের পর এক ইভেন্টে বাজিমাত করছে ভারত। ৫০ মিটার পিস্তল শ্যুটিংয়ে আজই ভারতকে সোনা এনে দিয়েছেন মনীশ নারওয়াল। এবার ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন প্রমোদ ভগত (Pramod Bhagat)। বাঁ পায়ে সামান্য সমস্যা আছে। তবে তা বাধা হয়নি লক্ষ্য জয়ের পথে। ভারতীয় শাটলারের দুরন্ত পারফরম্যান্স মন জয় করে নিয়েছে। শনিবার ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে ২১-১৪ ও ২১-১৭ ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে এনেছেন প্রমোদ। https://twitter.com/Tokyo2020hi/status/1434105440770658304 আজকে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। প্রথম গেমে ২১-১৪ ব্যবধানে জয় হয় প্রমোদের। দ্বিতীয় গেমে ৮ পয়েন্টে পিছিয়ে ছিলেন প্রমোদ। সেখান থেকেই নাটকীয় প্রত্যাবর্তন হয়। শেষ অবধি ২১-১৪, ২১-১৭ তে ম্যাচ শেষ করেন ভারতীয় শাটলার। ওড়িশার নাম করা প্যারা-ব্যাডমিন্টন খেলোয়ার প্রমোদ ভগত। প্যারা-ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলস এসএল৩ বিভাগে তিনি এখনও অবধি বিশ্বের এক নম্বর। গত বছর সামার প্যারাঅলিম্পিকে পুরুষদের সিঙ্গলসেও সোনা জিতেছিলেন প্রমোদ। যখন পাঁচ বছর বয়স তখন থেকেই বাঁ পায়ে সমস্যা প্রমোদের। ১৩ বছর বয়সে ব্যাডমিন্টন খেলোয়ার হওয়ার স্বপ্ন দেখেন। শারীরিক সমস্যা অন্তরায় হয়নি কখনও, মনের জোর ছিল সাঙ্ঘাতিক। টানা ২ বছর ফুটওয়ার্ক, ওয়ার্কআউট করে নিজেকে তৈরি করেছেন। তারপর প্রশিক্ষণ। ১৫ বছর বয়স থেকে টুর্নামেন্ট খেলেন। গত বছর জাপানে প্যারাঅলিম্পিক পুরুষদের সিঙ্গলসে সোনা জেতেন। ২০১৫ ও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ (প্যারা) পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছেন ৩৩ বছরের প্রমোদ ভগত। ২০১৩ সালে জার্মানিতে বিশ্ব চ্যাম্পিনশিপ (প্যারা) পুরুষদের ডবলসেও ভারতকে সোনা এনে দিয়েছেন বিশ্বের এক নম্বর শাটলার।

```