Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যারাঅলিম্পিকে ভারতীয়দেরই জয়জয়কার, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন মনোজ সরকার

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারাঅলিম্পিকে (Tokyo Paralympics) ভারতের জন্য গর্বের মূহূর্ত। একের পর এক পদক জিতছেন ভারতীয় অ্যাথলিটরা। পুরুষ ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ বিভাগে সোনা জিতেছেন বিশ্বের এক নম্বর প্যারা ব্যাডমিন্টন খেলোয়ার প্রমোদ ভগত। তিনট

প্যারাঅলিম্পিকে ভারতীয়দেরই জয়জয়কার, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন মনোজ সরকার

শেষ আপডেট: 4 September 2021 13:32

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারাঅলিম্পিকে (Tokyo Paralympics) ভারতের জন্য গর্বের মূহূর্ত। একের পর এক পদক জিতছেন ভারতীয় অ্যাথলিটরা। পুরুষ ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ বিভাগে সোনা জিতেছেন বিশ্বের এক নম্বর প্যারা ব্যাডমিন্টন খেলোয়ার প্রমোদ ভগত। তিনটি পৃথক বিভাগে পদক জয়ের আশা ছিলই। হতাশ করেননি মনোজ সরকারও। এসএল৩ বিভাগেই ব্রোঞ্জ জিতে নিয়েছেন মনোজ। স্বর্ণপদক জয়ের আশা হারালেও ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করেননি মনোজ সরকার। টোকিও প্যারিঅলিম্পিকে ভারতের হয়ে ১৭ তম পদক ও ষষ্ঠতম ব্রোঞ্জ পদক জিতলেন ভারতীয় শাটলার। Tokyo Paralympics: Manoj Sarkar wins bronze in men's singles badminton এসএল৩ বিভাগে মনোজের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের দাইসুকে ফুজিহারা। সেমিফাইনালে ব্রিটেনের ড্যানিয়েল বেথেলের কাছে হেরে যাওয়ার পরে মর্মাহত হয়েছিলেন ভারতীয় সমর্থকরা। তবে ব্রোঞ্জ জয়ের আশা ছিলই। সেখানে নিরাশ করেননি মনোজ। ড্যানিয়েলকে ফাইনালে হারিয়ে সোনা জিতেছেন প্রমোদ ভগত। আর মনোজ জিতে নিলেন ব্রোঞ্জ। প্রমোদ ও মনোজ দুজনেরই লড়াইটা ছিল কঠিন। দ্বিতীয় গেমে পিছিয়ে পড়েছিলেন দুজনেই, কিন্তু সেখান থেকে কামব্যাক করেন দুরন্ত পারফরম্যান্সে। ৩১ বছরের মনোজ দুই গেমে ২২-২০ ও ২১-১৩ পয়েন্টে জয় ছিনিয়ে এনেছেন। পায়ের সমস্যা ছিলই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা জয়ের পথে বাধা হয়নি। ২০১৬ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এসএল৩ সিঙ্গলসে সোনা জিতেছিলেন। ২০১৮ সালে অর্জুন পুরস্কার পান, ২০১৯ সালে বছরের সেরা প্যারা স্পোর্টম্যানের খেতাব জিতেছিলেন মনোজ সরকার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```