প্রেসার কুকারে মাথা আটকে বড় বিপত্তি, একরত্তিকে বাঁচালেন ডাক্তারবাবুরা
দ্য ওয়াল ব্যুরো: একমনে খেলছিল একরত্তি। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি (Agra)। খেলতে খেলতে কখন যে প্রেসার কুকারের মধ্যে মাথাটা গলে গিয়েছে তা হয়তো তার খেয়ালও ছিল না। যখন খেয়াল হল ততক্ষণে মাথার সঙ্গে কষে আটকে গিয়েছে মায়ের রান্নাঘরেরপ্রেসার কুকার। আর
শেষ আপডেট: 29 August 2021 08:52
দ্য ওয়াল ব্যুরো: একমনে খেলছিল একরত্তি। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি (Agra)। খেলতে খেলতে কখন যে প্রেসার কুকারের মধ্যে মাথাটা গলে গিয়েছে তা হয়তো তার খেয়ালও ছিল না। যখন খেয়াল হল ততক্ষণে মাথার সঙ্গে কষে আটকে গিয়েছে মায়ের রান্নাঘরেরপ্রেসার কুকার। আর তার ভিতর থেকে বের করা যাচ্ছে না মাথা। অতঃপর কান্নাকাটি, চিৎকার- চেঁচামিচি।
আরও পড়ুনঃ ১২ বছর পর হারানো মাকে খুঁজে পেল ছেলে! নেপথ্যে ডায়মন্ড হারবার হাসপাতাল
কিন্তু ছোট্ট শিশুর কান্নাতে তো আর কুকার আলগা হয়ে যাবে না। বরং আরও বেকায়দায় এঁটে যাচ্ছিল ধাতব পাত্র। একরত্তি শিশুর মাথা থেকে সেই প্রেসার কুকার আলাদা করেছেন ডাক্তারবাবুরা। দু-ঘণ্টার চেষ্টায় বড় সাফল্য এসেছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচার করে একরত্তি শিশুর মাথা কুকারের মধ্যে থেকে বের করে এনেছেন চিকিৎসকরা। ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, বাচ্চাটির বয়স মাত্র দেড় বছর। সে প্রেসার কুকারএর মধ্যে মাথা গলিয়ে খেলছিল বড়দের অলক্ষ্যে। তখনই মাথায় আটকে যায় সেটি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। টানা দুঘণ্টার চেষ্টায় সফল হন ডাক্তাররা। হাসপাতাল সূত্রের খবর, মেকানিক ডেকে কুকারটি কাটাতে হয়েছে। তবে শিশুটির মাথা এর করা গেছে। বাচ্চাটি আপাতত ভাল আছে, জানিয়েছে পরিবারের লোকজন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'