Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেই নিজেকে অপহরণ করে বাবা-মার কাছে মুক্তিপণ চেয়ে ধৃত যুবক

দ্য ওয়াল ব্যুরো: বড় অঙ্কের ধার (loans) নিয়ে তা শোধ করতে পারছিলেন না যুবক। তাই নিজেই নিজেকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা দাবি করলেন বাবা-মার কাছে! পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার হয়েছেন দিল্লির যুবক। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে, তা আদালতেও প

নিজেই নিজেকে অপহরণ করে বাবা-মার কাছে মুক্তিপণ চেয়ে ধৃত যুবক

শেষ আপডেট: 1 October 2021 03:57

দ্য ওয়াল ব্যুরো: বড় অঙ্কের ধার (loans) নিয়ে তা শোধ করতে পারছিলেন না যুবক। তাই নিজেই নিজেকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা দাবি করলেন বাবা-মার কাছে! পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার হয়েছেন দিল্লির যুবক। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে, তা আদালতেও পেশ করা হবে। ঘটনার সূত্রপাত ২৪ সেপ্টেম্বর। উত্তরপ্রদেশের বিজনোর এলাকার বাসিন্দা তেজপাল সিং পুলিশের কাছে ডায়েরি করেন, তাঁর ছেলে সুশান্ত চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে তিনি জানান, ছেলের খোঁজ না পেয়ে দিল্লিতে ছেলের অফিসে গিয়েছিলেন তিনি, সেখানে জানতে পেরেছেন, ৮ সেপ্টেম্বর থেকেই নাকি সুশান্ত অফিস যাচ্ছে না।

দাঁত পড়ে গেছে, কী করে খাব! প্রধানমন্ত্রীকে চিঠি লিখল ৫-৬ বছরের দুই শিশু

এর পরেই তেজপাল সিং একটি টেক্সট মেসেজ পান সুশান্তর ফোন থেকে, যেখানে লেখা আছে, "সুশান্ত আমাদের থেকে দেড় লাখ টাকা নিয়েছে এবং তার পরে ৭৫ হাজার টাকা ফেরত দিয়েছে। বাকি টাকা ফেরত না দিয়ে সুশান্তকে ছাড়া হবে না।" সবটা জানার পরে পুলিশ তল্লাশি শুরু করে নানা জায়গায়। শেষমেশ ধরাও পড়েন সুশান্ত। এর পরেই জেরার মুখে সুশান্ত স্বীকার করেন, তিনি নিজেই লুকিয়ে ছিলেন, অপহরণের ভান করে। ধার মেটানোর জন্য কিছু টাকা দরকার ছিল তাঁর। সুশান্ত পুলিশকে আরও জানান, তিনি অনেকদিন ধরেই অনলাইন ট্রেডিংয়ে টাকা বিনিয়োগ করতেন। সেখানে টাকা দেওয়ার জন্যই ধার নিয়েছিলেন তিনি, কিন্তু ট্রেডিংয়ে বিশাল ক্ষতি হয়ে যায়। ফলে টাকা শোধ করতে পারেননি। শেষে কোনও উপায় না দেখে অপহরণের ছক ফাঁদেন তিনি।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```