Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ইমরানের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার জন্য জোট বাঁধছে পাকিস্তানের বিরোধীরা

দ্য ওয়াল ব্যুরো : গত নির্বাচনেও একে ওপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি।  কিন্তু তেহরিক এ ই

ইমরানের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার জন্য জোট বাঁধছে পাকিস্তানের বিরোধীরা

শেষ আপডেট: 3 August 2018 06:11

দ্য ওয়াল ব্যুরো : গত নির্বাচনেও একে ওপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি।  কিন্তু তেহরিক এ ইনসাফ দলের প্রধান ইমরান খান যাতে প্রধানমন্ত্রী না হতে পারেন, সেজন্য হাত মেলাচ্ছে দুই শত্রু। তাদের দাবি, কয়েকটি ছোটখাটো দলের সমর্থন নিয়ে সংসদে ইমরানকে পরাস্ত করবে। প্রাক্তন ক্রিকেটারকে কিছুতেই প্রধানমন্ত্রী হতে দেবে না। ২৭২ আসনবিশিষ্ট জাতীয় সংসদে ইমরানের দল জিতেছে ১১৬ টি আসন। বিরোধীরা জোট বাঁধলেও প্রধানমন্ত্রী হতে তাঁর অসুবিধা হবে না। কিন্তু সংসদে খুব অল্প আসনের ব্যবধানে তিনি বিরোধীদের থেকে এগিয়ে থাকবেন। যে কোনও বিল পাশ করাতে হিমশিম খেতে হবে। অর্থাৎ বিরোধীরা জোট বাঁধলে প্রধানমন্ত্রী হিসাবে ইমরানের চলার পথ আদৌ মসৃণ হবে না। ২৫ জুলাই পাকিস্তানে নির্বাচনের পরেই বিরোধীরা একযোগে অভিযোগ করেছিল, ব্যাপক রিগিং হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিরা পাকিস্তানে নির্বাচন দেখতে গিয়েছিলেন,তাঁরাও বলেছেন, ভোটে সব পক্ষ সমান সুযোগ পায়নি। শরিফের দলের প্রতিনিধি মরিয়ম ঔরঙ্গজেব বৃহস্পতিবার বলেন, আমরা রিগিং করা ভোট মানি না।  সব দল সমান সুযোগ পায়নি। সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

```