Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলেজ ক্যাম্পাসেই টিএমসিপি নেতার বিয়ের আসর! নয়া বিতর্কে কাকদ্বীপ কলেজ

স্থানীয়দের প্রশ্ন, কলেজ কি তবে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত মঞ্চে পরিণত হচ্ছে? 

কলেজ ক্যাম্পাসেই টিএমসিপি নেতার বিয়ের আসর! নয়া বিতর্কে কাকদ্বীপ কলেজ

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 9 July 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: চাকরি-কেলেঙ্কারির রেশ কাটেনি এখনও। তার মধ্যেই ফের বিতর্কে জড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ কলেজ (Kakdwip College) )। কলেজ ক্যাম্পাসেই এবার বসেছে বিয়ের আসর (Wedding Ceremony,  college campus, )! আর তাতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অভিযোগ, কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP leader) এক নেতার বিয়ে হয়েছে কিছুদিন আগেই। পাত্রের নাম অশোক গায়েন। কলেজের প্রাক্তন ছাত্র নেতা অশোক বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অভিযোগ উঠছে, তাঁর মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছে বিয়ের আসর।

ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ওই ভিডিওর অংশ বিশেষ। যা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

প্রশ্ন উঠছে, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করা কতটা শোভন? বিশেষত এমন সময়, যখন রাজ্যের একাধিক কলেজে বহিরাগতদের প্রবেশ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। কসবা কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন রুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

ঠিক এই সময়েই কাকদ্বীপ কলেজে এমন ঘটনায় উঠছে নানান প্রশ্ন। সম্প্রতি এই কলেজেই সাত জন তৃণমূল নেতা-কর্মীকে 'অসাধু উপায়ে' চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময়ও বিতর্কে জড়ান বিধায়ক মন্টুরাম পাখিরা। এবার তাঁর ছত্রছায়ায় কলেজ চত্বরে নেতার বিয়ে—এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

স্থানীয়দের প্রশ্ন, কলেজ কি তবে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত মঞ্চে পরিণত হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন ‘ক্ষমতার প্রদর্শন’ আদৌ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েই এখন জোর আলোচনা। যদিও এ ব্যাপারে টিএমসিপি নেতা অশোক গায়েন বা স্থানীয় বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান মন্টুরাম পাখিরার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
 


```