Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বোমায় নিহত তৃণমূল কর্মী! সালারে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, কাঠগড়ায় হুমায়ুন কবীরের অনুগামীরা

ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী ও বিধায়ক হুমায়ুন কবীর গোষ্ঠীর মধ্যেই এই দ্বন্দ্ব বলে জানা যাচ্ছে।

বোমায় নিহত তৃণমূল কর্মী! সালারে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, কাঠগড়ায় হুমায়ুন কবীরের অনুগামীরা

মৃত এক তৃণমূলকর্মী

শেষ আপডেট: 15 October 2024 09:32

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের সালারে তৃণমূল কর্মীকে খুন। বোমার আঘাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে এই খুন হয় বলে দাবি। পুলিশ জানিয়েছে মৃতের নাম এলাই শেখ। বয়স ৫৫।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত মালিহাটি গ্রাম পঞ্চায়েতের মাল্কিপাড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মী ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী। অন্যদিকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা বিধায়ক হুমায়ুন কবীর গোষ্ঠী হিসেবে পরিচিত। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তবে শুধু সালার নয়, রানিনগর থানার শেখপাড়া কলেজপাড়া এলাকায়ও বোমা বিস্ফোরণ ঘটে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির ১০০ মিটার দূরে মাঠের মধ্যে সোমবার রাতে হঠাৎ বিস্ফোরণ হয়।‌ সে সময় বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে।

ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। কে বা কারা রাতের অন্ধকারে কী উদ্দেশ্যে বোমা ফাটায় ঘটায় তা এখনও স্পষ্ট নয়।


```