Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজো কমিটির দখল নিয়ে হাতাহাতি! ব্যারাকপুরে মৃত্যু তৃণমূল কর্মীর, কাঠগড়ায় দলেরই কাউন্সিলর

মারধরের চোটে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

পুজো কমিটির দখল নিয়ে হাতাহাতি! ব্যারাকপুরে মৃত্যু তৃণমূল কর্মীর, কাঠগড়ায় দলেরই কাউন্সিলর

পুজো কমিটির দখলদারি নিয়ে ব্যারাকপুরে মৃত্যু তৃণমূল কর্মীর

শেষ আপডেট: 8 July 2024 11:33

দ্য ওয়াল ব্যুরো: পুজো কমিটির দখল কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয় বচসা-হাতাহাতি। মারধরের চোটে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ব্যারাকপুরের মর্মান্তিক ঘটনাটিতে অভিযোগের তির উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।  

মৃতের নাম পার্থ চৌধুরী। ঘটনার সূত্রপাত রবিবার রাতে ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডের সুকান্তপল্লী এলাকায়। মৃত তৃণমূল কর্মীর স্ত্রী সেখানকার একটি ক্লাবের সদস্যা। এদিন সন্ধেবেলা ওই ক্লাবের দুর্গাপূজার কমিটি গঠন নিয়ে বৈঠক ছিল। অভিযোগ, পুজো কমিটির দখল নেওয়ার জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমি মুখোপাধ্যায়, তাঁর দলবল নিয়ে বৈঠকে হাজির হন। সেখানেই প্রথমেই বচসা এবং তারপর হাতাহাতি শুরু হয়। স্ত্রী ক্লাবে আটকে রয়েছে খবর পেয়ে সেখানে আসেন পার্থ। এরপর ক্লাবের দরজা বন্ধ করে বছর ৪৩-এর পার্থকে মারধর করা হয় বলে অভিযোগ। এনিয়ে রবিবার রাতেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।

পাল্টা কাউন্সিলর দাবি করেছেন, ক্লাবের বৈঠকে ছিলেন না পার্থ। তাঁর মৃত্যুর সঙ্গে মিটিংয়ের কোনও যোগসূত্র নেই। এদিকে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় রিকসা থেকে নেমে খানিকটা যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন পার্থ। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও কাউন্সিলরের অনুগামীদের মারধরেই স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পার্থর স্ত্রী। তাঁর বক্তব্য, প্রচণ্ড মারধরের ফলে অচৈতন্য হয়ে পড়েন পার্থ। তড়িঘড়ি তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। 

ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ক্লাবের বৈঠকে উপস্থিত সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


```