Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রানাঘাটেও জয়ী তৃণমূল, মুকুটমণি বললেন বিজেপি মানুষের খবর রাখে না

রানাঘাটেও জয়ী তৃণমূল।

রানাঘাটেও জয়ী তৃণমূল, মুকুটমণি বললেন বিজেপি মানুষের খবর রাখে না

শেষ আপডেট: 13 July 2024 13:32

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটেও জয়ী তৃণমূল। রানাঘাট দক্ষিণ আসনে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী।

গণনার শুরু থেকেই এগিয়ে যান তৃণমূলের মুকুটমণি। টানটান উত্তেজনা ছিল গণনা কেন্দ্রে। একটা সময় তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে বলে অভিযোগ তুলে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস। পুলিশই নিরাপত্তা দিয়ে তাঁকে বার করে দেয়।

জয়ের পর মুকুটমণি বলেন, ‘‘বিজেপি মানুষের খবর রাখে না। পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা বিজেপি ভাবে না। এটা মানুষ বুঝে গিয়েছে। মানুষের এই ভাবনারই প্রতিফলন ঘটল আজকের ফলে। আমি খুশি। মানুষের আস্থাকে সম্মান জানাতে আমি তৈরি।"

২০১১ সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু তারপর থেকে এই আসনে জয় অধরাই থেকে যাচ্ছিল। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে ঘাসফুল ফোটেনি রানাঘাট(দক্ষিণ) কেন্দ্রে। এবার সেই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল বিজেপি থেকে আসা মুকুটমণি অধিকারীকে। লোকসভা ভোটেও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। লোকসভায় জিততে না পারলেও বিধানসভায় জয়ী হলেন।


```