Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রায়গঞ্জ পুনরুদ্ধার, লোকসভা ভোটে প্রায় ৫০ হাজারে পিছিয়ে থাকা আসন জিতে নিল তৃণমূল

রায়গঞ্জে জয়ী হল তৃণমূল।

রায়গঞ্জ পুনরুদ্ধার, লোকসভা ভোটে প্রায় ৫০ হাজারে পিছিয়ে থাকা আসন জিতে নিল তৃণমূল

রায়গঞ্জে জয়ী তৃণমূল

শেষ আপডেট: 13 July 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রায়গঞ্জে জয়ী হল তৃণমূল। ৪৯,৫৩৬ ভোটে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গত লোকসভা ভোটে রায়গঞ্জ আসনে ৪৭ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল।

দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তৃণমূলে ফিরে লোকসভা ভোটে টিকিট পেয়েছিলেন। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় বড় ব্যবধানেই জয়ী হলেন তৃণমূলের প্রার্থী। একুশের ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তারপর দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগ দেন তৃণমূলে। 

৪৯,৫৩৬ ভোটে জয়ী হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘‘সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন। এটা জনাদেশ। আমি ৫০ হাজারের কাছাকাছি ভোটে জিতেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’’

লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির কার্তিক পালের কাছে হেরে যান তিনি। এরপর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁকেই টিকিট দেয় শাসকদল। এবার তিনি জয়ী হলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ। তবে পদ্ম শিবিরের প্রার্থী হয়ে। বিজেপির টিকিটে সেবার প্রায় ২১ হাজার ভোটে জিতেছিলেন। এবার ঘাসফুল শিবিরের প্রার্থী কৃষ্ণর জয়ের মার্জিন ডবলেরও বেশি।

তাঁর জয়ের খবরে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা রাস্তায় নেমে পড়েন। আবীরে সবুজ হয় গোটা এলাকা। বিধায়করা দল বদল করায় রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে উপনির্বাচন হয়। শনিবার তারই ফল প্রকাশ হল।


```