Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিজিতের লোকসভা কেন্দ্রে সমবায়ের সবক'টি আসনে হারের পরও 'নৈতিক জয়' দেখছে বিজেপি! কেন?

তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে এবারের ভোটে লিড পেয়েছিল বিজেপি। তবে রবিবার ওই এলাকার একটি সমবায়ের নির্বাচনে মোট ৮টি আসনের সবকটিতেই পরাজিত হয়েছেন পদ্মপ্রার্থীরা। 

অভিজিতের লোকসভা কেন্দ্রে সমবায়ের সবক'টি আসনে হারের পরও 'নৈতিক জয়' দেখছে বিজেপি! কেন?

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 July 2024 22:11

দ্য ওয়াল ব্যুুরো: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে এবারের ভোটে লিড পেয়েছিল বিজেপি। তবে রবিবার ওই এলাকার একটি সমবায়ের নির্বাচনে মোট ৮টি আসনের সবকটিতেই পরাজিত হয়েছেন পদ্মপ্রার্থীরা। 

নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট ভোটার ৩৬৭ জন। ৮টি আসনে জয়ের পর শাসকদল তৃণমূলের সাধারণ সম্পাদক সোমনাথ বেরা এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছেন, "আমাদের একাংশের কিছু ত্রুটির জন্য এখানকার মানুষ মানুষ লোকসভাতে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বিজেপি লিড পেয়েছিল। তবে মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরেছেন, সমবায়ের সবকটি আসনে জয়ই তার প্রমাণ।"

জয়ের আনন্দে এদিন আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। বিজেপির পাশাপাশি প্রার্থী দিয়েছিল সিপিএমও। তবে ৮টি আসনের কোনওটিতেই জিততে পারেনি বিরোধীরা।

তাৎপর্যপূর্ণভাবে পদ্মশিবিরের তরফে ভোট লুট বা সন্ত্রাসের অভিযোগ আনা হয়নি। বরং  সমবায়ে জয় না এলেও পুরো ঘটনায় নিজেদের 'নৈতিক জয়' দেখছে গেরুয়া শিবির। বিজেপি তমলুক ৪ মণ্ডল সভাপতি স্বপনকুমার মান্নার দাবি, "অতীতে এখানে আমরা প্রার্থীই দিতে পারতাম না। সেখানে এবারে সমবায়ের সবকটি আসনে আমরা শুধু প্রার্থী দিতে পেরেছি তাই নয়, হাড্ডাহাড্ডি লড়াইও দিতে পেরেছি। তাই এটা আমাদের কাছে নৈতিক জয়।"


```