Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহর সভার দিনে সরব তৃণমূল, বেকারত্ব-মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে ৫১ হাজার চিঠি যুবদের

দুপুরে কলকাতায় পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সেই সভায় আসবেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিনই কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

শাহর সভার দিনে সরব তৃণমূল, বেকারত্ব-মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে ৫১ হাজার চিঠি যুবদের

শেষ আপডেট: 29 November 2023 10:08

দ্য ওয়াল ব্যুরো: আজ শহরে বিজেপির হাইভোল্টেজ সভা। দুপুরে কলকাতায় পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মতলায় ত্রিস্তরীয় মঞ্চে শাহর সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সেই সভায় আসবেন বিজেপি কর্মী-সমর্থকরা। আর এদিনই কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

বুধবার সকাল ৯টা থেকে সোশ‌াল মিডিয়ায় প্রথমে এই চিঠি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পোস্ট করবেন তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব। যার মধ্যে সবচেয়ে আগে পোস্ট করবেন তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপর ধীরে ধীরে জেলা তৃণমূল যুব ও ছাত্র নেতৃত্ব শাহকে টার্গেট করে তাঁদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবেন।

আগামীকাল বৃহষ্পতিবার সমস্ত ব্লক থেকে অমিত শাহর কাছে দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে চিঠি পাঠাবে তৃণমূল। প্রথমে সেইসব চিঠির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি ও অমিত শাহকে ট্যাগ করে পোস্ট করা হবে। এরপর সেগুলি স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির ঠিকানায় পাঠানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। 

চিঠির মাধ্যমে ঠিক কোন কোন ইস্যু তুলে ধরা হবে? ১০০ দিনের শ্রমিকদের পারিশ্রমিক আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া, মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়েই অমিত শাহর উদ্দেশ্যে চিঠি দেবে ঘাসফুলের যুব নেতৃত্ব। তৃণমূল ছাত্র যুবদের তরফে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় বাংলার বকেয়া পাওনা নিয়ে যেখানে আন্দোলন থামিয়েছিলেন, কার্যত সেখান থেকেই তাঁরা এই কর্মসূচি নিতে চলেছে। অর্থাৎ বুধবার ধর্মতলার সভার উদ্দেশে অমিত শাহ যখন দিল্লি থেকে রওনা দেবেন, তখন থেকেই সোশ‌াল মিডিয়া জুড়ে তোপ দাগতে শুরু করবেন তৃণমূল ছাত্র-যুবরা।

দিনকয়েক আগে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় অভিযোগ করেছিলেন, প্লেনের ভাড়ার চেয়েও রেলের ভাড়া বেশি হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, দলের সুপ্রিমোর পথেই রেলের ভাড়া বৃদ্ধির বিষয়টিকে অন‌্যতম ইস্যু করতে চলেছে যুবরা। গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে আবাস যোজনা ও কেন্দ্রীয় নানা প্রকল্পে ন‌্যায‌্য পাওনা আটকে রাখা নিয়েও অমিত শাহকে ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল। আসলে রাজ্যে বিজেপির হাইপ্রোফাইল সভাকে ঘিরে যখন ব্যস্ততা তুঙ্গে, ঠিক তখনই বিজেপি বিরোধী প্রচারকে যে তৃণমূল আরও সপ্তমে তুলতে চায় তা বলাই বাহুল্য।


```