Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান থেকেই বিরত থাকবে: অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: উপ রাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) ভোট দান থেকেই বিরত থাকবে তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার দুপুরে একুশের সভা শেষ হয়েছে। তার পর বিকেলে কালীঘাটে সংসদীয় দলের বৈঠকের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ

তৃণমূল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান থেকেই বিরত থাকবে: অভিষেক

শেষ আপডেট: 21 July 2022 12:13

দ্য ওয়াল ব্যুরো: উপ রাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) ভোট দান থেকেই বিরত থাকবে তৃণমূল কংগ্রেস (TMC)।

বৃহস্পতিবার দুপুরে একুশের সভা শেষ হয়েছে। তার পর বিকেলে কালীঘাটে সংসদীয় দলের বৈঠকের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দিলেন, এনডিএ-র প্রার্থী তথা জগদীপ ধনকড়কে সমর্থনের প্রশ্নই নেই। আর যে ভাবে বিরোধীদের প্রার্থী তথা মার্গারেট আলভার নাম এক তরফা ভাবে ঘোষণা করা হয়েছে, তাও ঠিক হয়নি। তাই দলের ৮৫ শতাংশ সাংসদের মত নিয়ে তৃণমূল স্থির করেছে উপ রাষ্ট্রপতি নির্বা়চনে ভোট দান থেকেই বিরত থাকবে তৃণমূল।

অভিষেক এদিন বলেন, “জগদীপ ধনকড় গত তিন বছর ধরে বাংলার রাজ্যপাল হিসেবে যে ভাবে একটা দলের কথা বলে গিয়েছেন, তিনি একতরফা ভাবে বাংলার মানুষকে অপমান করে গিয়েছেন আমরা তাঁকে সমর্থন করতে পারি না।” সেইসঙ্গে অভিষেক এও বলেন, “বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে। একজন প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তাও সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর। সুতরাং আমরা ভোট দান থেকে বিরত থাকব।”

অভিষেকের কথায়, যে ভাবে বিরোধী শিবির বৈঠক ডেকেছিল, তারপর সেই বৈঠক যে ভাবে শরদ পাওয়ারের বাড়িতে স্থানান্তর হয়ে গেল সেই প্রক্রিয়াটা একেবারেই ঠিক হয়নি। এটা সামগ্রিক বিরোধী ঐক্যের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, তৃণমূলের এই ভোটদান থেকে বিরত থাকা কি বিরোধী ঐক্যে ফাটল ধরাল না? বিজেপির সুবিধা করে দিল না? জবাবে অভিষেক বলেন, “আমি সেটা মনে করি না যে, ভোট না দেওয়া মানেই বিজেপিকে সুবিধা করে দেওয়া নয়। মাঠেময়দানে লড়াইটাই আসল।”

প্রথম রাউন্ডের গণনা শেষ, রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের ভোটে এগিয়ে রইলেন দ্রৌপদী


```