Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল ভার্সেস তৃণমূল! মালদহের খুনে বিস্ফোরক শাসকদলের বিধায়ক, প্রশ্ন এসপির ভূমিকা নিয়েও

এদিনের ঘটনার নেপথ্যেও দলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি মালদহের তৃণমূল বিধায়ক আব্দুল গনির। একই সঙ্গে এসপির ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন শাসকদলের বিধায়ক।

তৃণমূল ভার্সেস তৃণমূল! মালদহের খুনে বিস্ফোরক শাসকদলের বিধায়ক, প্রশ্ন এসপির ভূমিকা নিয়েও

আব্দুল গনি, মালদহের তৃণমূল বিধায়ক।

শেষ আপডেট: 14 January 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ১২ দিনের মাথায় মালদহে ফের গুলি কাণ্ড।  গুলিবিদ্ধ তণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। গুলিতে মৃত্যু হয়েছে হাসান শেখ নামে এক তৃণমূল কর্মীর। 

বাবলা সরকারের খুনের ঘটনায় ইতিমধ্যে তৃণমূলেরই এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনের ঘটনার নেপথ্যেও দলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি মালদহের তৃণমূল বিধায়ক আব্দুল গনির। একই সঙ্গে এসপির ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন শাসকদলের বিধায়ক।

এদিন সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন বকুল শেখ। সেখানেই ঘটে ওই গুলি কাণ্ড। এবিষয়ে দলের গোষ্ঠী কোন্দলকে দায়ী তৃণমূল বিধায়ক আব্দুল গনির সাফ কথা, "এটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল! জাকিরের গ্রুপ বকুল ও তাঁর ভাইকে গুলি করেছে। অস্ত্র দিয়ে কুপিয়েছে।"

ঘটনার দলের ব্লক সভাপতির হাত রয়েছে বলে দাবি করে আব্দুল বলেন, "পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গেছে। ব্লক সভাপতি চাইছে নিজের লোককে ওই পদে বসাতে। সেজন্য ভয় দেখানোর জন্য এসব করছে।"

এ প্রসঙ্গে দলের জেলা নেতৃত্বর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিধায়ক। বিধানসভার বাইরে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ উগড়ে আব্দুল গনি বলেন, "ব্লকের সভাপতি কাউকে মানে না। আমার কথাও শোনে না। সমাজ বিরোধীদের দিয়ে এলাকার কর্তৃত্ব নিজের দখলে রাখতে চায়। এ ব্যাপারে জেলা সভাপতিকে ৩ দিন আগে সতর্কও করেছিলাম।"

বাবলা সরকার খুনের ঘটনায় এসপিকে তীব্র ভর্ৎসনা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ দিনের মাথায় ফের খুনের ঘটনা ঘটায় এসপির ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন শাসকদলের বিধায়ক। আব্দুল বলেন, "মালদহ আগে শান্ত ছিল। হঠাৎ করে ক্রাইম বেড়ে গেছে। এসপি কোনও পদক্ষেপ করছে না। বাবলা সরকার খুনের পর অনেকেই ভেবেছিলেন, এসপিকে বদল করা হবে। কিন্তু তা হয়নি। মাথা ঠিক না থাকলে তো গোলমাল হবে।"

আব্দুল এও বলেন, "পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল। মানুষ এসপিকে ভালভাবে নিচ্ছে না।" 


```