Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে মানববন্ধন করবে মহিলা তৃণমূল! পুজোর আগেই কর্মসূচি

এই বিরাট কর্মসূচির আয়োজন করছে মহিলা তৃণমূল। আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে এই মানববন্ধন কর্মসূচি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে মানববন্ধন করবে মহিলা তৃণমূল! পুজোর আগেই কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 September 2024 23:48

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য মানববন্ধন দেখেছে। এবার তৃণমূলের তরফেও মানববন্ধনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে তা আরজি কর ইস্যুতে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কৃতজ্ঞতা' জানিয়ে। দুর্গা পুজোর আর কয়েক দিনই বাকি। তার আগে এই বিরাট কর্মসূচির আয়োজন করছে মহিলা তৃণমূল। আগামী ৩০ সেপ্টেম্বর হতে চলেছে এই মানববন্ধন কর্মসূচি। 

তৃণমূল সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে ৩টের মধ্যে তৃণমূলের মহিলা সদস্যেরা এই মানববন্ধন করবেন। সব জেলার তৃণমূল নেতৃত্বকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। জানা গেছে, শনিবার তৃণমূল ভবনে দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রত্যেক জেলায় পাঁচ কিলোমিটার করে মানববন্ধন করতে হবে। আর এই মিছিলের স্লোগান হবে, 'আমার হাত তোমার হাতে/ আমরা সবাই দিদির সাথে।' মোট ১৭৫ কিলোমিটার মানববন্ধন করতে চায় শাসক দল। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন রাজ্যবাসী মুখর তখন 'উৎসবে ফেরার' ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্য নিয়ে সমালোচনা হয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদলেছে। কারণ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি, স্বাস্থ্যভবনের সামনের ধর্না ছেড়ে ফের কাজে যোগ দিয়েছেন। আরজি কর কাণ্ডে সিবিআই কয়েকজনকে গ্রেফতার করার পাশাপাশি একাধিকজনকে জিজ্ঞাসাবাদও করছে। এতএব তদন্তের একটা গতি দেখা যাচ্ছে। এই অবস্থায় মধ্যেই এই কর্মসূচির ডাক দিয়েছে শাসক শিবির। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের মহিলা নেতৃত্ব আসলে বোঝাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে নারীশক্তির বিকাশ হয়েছে। মহিলাদের ক্ষমতায়ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নারীকেন্দ্রিক একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী, রুপশ্রী, সবুজসাথীর আরও বেশি করে প্রচার করতে চাইছে ঘাসফুল শিবির। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এই মানববন্ধন করার পথে তাঁরা। আর দুর্গা পুজোর আগে এটাই হতে চলেছে তৃণমূলের শেষ কর্মসূচি।


```