Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

তৃণমূলপন্থী সংগঠনের নেতা প্রধান শিক্ষককে নিয়োগপত্র দিচ্ছেন! হাইকোর্টে মামলা দায়ের

পূর্ব মেদিনীপুরের প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম না মেনে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠল। শুধু তাই নয়, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন, এমন অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।

তৃণমূলপন্থী সংগঠনের নেতা প্রধান শিক্ষককে নিয়োগপত্র দিচ্ছেন! হাইকোর্টে মামলা দায়ের

শেষ আপডেট: 4 December 2023 13:56

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য। শিক্ষক ও শিক্ষাকৰ্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে ইডি-সিবিআই যৌথভাবে তদন্ত করেছে। তাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাবড় নেতা-বিধায়ক। তার মধ্যেই পূর্ব মেদিনীপুরের প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম না মেনে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠল। শুধু তাই নয়, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন, এমন অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা এবং মহিষাদল সার্কেলে নিয়ম না মেনে প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার অভিযোগ উঠেছে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, কাউন্সিলিং না করেই প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে এই দুই সার্কেলের একাধিক স্কুলে। এছাড়া, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন।

এরপরেই প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ চেয়ে ও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, বেআইনি নিয়োগের মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এক 'ভুয়ো' শিক্ষক। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে গোথা হাইস্কুলে তদন্ত করতে গিয়ে আরও দুটি বেআইনি নিয়োগের হদিস পায় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। 

সেই দুজনের মধ্যে একজন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু হাঁটুয়া ও আর একজন বাঁকুড়ার জেসমিন খাতুন। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন এই দু'জনের বিরুদ্ধে এফ্আইআর দায়ের করার। সোমবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা দায়ের করেন শুভেন্দু হাঁটুয়া। খুব শিগগিরই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


```