Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৭ নম্বর আপত্তি ফর্ম বোঝাই গাড়ি আটকে দিল তৃণমূল, বাঁকুড়ায় শোরগোল

বাঁকুড়ার তালডাংরা থেকে খাতড়াগামী ৭ নম্বর আপত্তি ফর্ম বোঝাই গাড়ি আটক করল তৃণমূল।

৭ নম্বর আপত্তি ফর্ম বোঝাই গাড়ি আটকে দিল তৃণমূল, বাঁকুড়ায় শোরগোল

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 January 2026 21:51

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ধাওয়া করে ৭ নম্বর ফর্ম বোঝাই গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিলেন তৃণমূল কর্মীরা। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার তালডাংরা এলাকা থেকে খাতড়াগামী একটি গাড়িকে অনুসরণ করে খাতড়া সিনেমা রোড এলাকায় ধরে ফেলে একদল তৃণমূল কর্মী। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে খাতড়া থানায় হাজির হন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি- সহ তৃণমূলের জেলা নেতৃত্ব। তৃণমূলের দাবি বৈধ ভোটারদের নাম বাদ দিতেই এত বিপুল সংখ্যক ৭ নম্বর ফর্ম জমা দিতে নিয়ে যাচ্ছিল বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ।

এসআইআরএ কোনও ভোটারের নাম বাদ দেওয়ার জন্য অথবা কোনও ভোটারের তথ্য সংক্রান্ত আপত্তি জানানোর জন্য  ৭ নম্বর আপত্তি ফর্ম জমা করার কথা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন রাজনৈতিক বিএলএ টু দের। জানা গেছে, একজন বিএলএ টু সর্বাধিক ১০ টি আপত্তি ফর্ম জমা করতে পারেন। তৃণমূলের দাবি, এদিন একটি গাড়িতে করে বাঁকুড়ার তালডাংরা থেকে কয়েকশো ৭ নম্বর আপত্তি ফর্ম নিয়ে বিজেপি কর্মীরা খাতড়া মহকুমা শাসকের দফতরের উদ্দেশে রওনা দিয়েছিল।

খাতড়া সিনেমা রোডের কাছে ওই তৃণমূল কর্মীরা গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। পরে গাড়িটিকে তুলে দেওয়া হয় খাতড়া পুলিশের হাতে। গাড়িটিতে কয়েকশো ৭ নম্বর ফর্ম ছিল বলে জানা গেছে। এদিকে ঘটনার পরই খাতড়া থানায় হাজির হন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় ও রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।  

তিনি দাবি করেন, এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দিতে এভাবেই বিজেপির দলীয় কার্যালয়ে শয়ে শয়ে ৭ নম্বর ফর্ম পূরণ করে বিজেপি নেতারা সেগুলি নিয়ে যাচ্ছিল জমা করার উদ্দেশে। বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, তৃণমূলের তরফে আপত্তি ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সর্বত্র বাধা দেওয়া হচ্ছে। সেজন্যে তালডাংরা এলাকার বিজেপির বেশ কয়েকজন বিএলএ টু এর ফর্ম একত্রে জড়ো করে তা জমা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। তৃণমূল রাস্তায় গাড়ির উপর হামলা চালিয়ে ফর্মগুলি ছিনতাই করার পাশাপাশি ওই গাড়িতে থাকা বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করেছে।


```