Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ভোটের মুখে সুদীপের চাপ বাড়িয়ে উত্তর কলকাতায় তৃণমূলে ভাঙন ধরালেন প্রদীপ ভট্টাচার্য

পর্যবেক্ষকদের মতে, সংখ্যাটা দু'শো বা দু'হাজারের নয়। ভোটের মুখে একসঙ্গে একটি ওয়ার্ডের বহুকর্মী দলবদল করলে জনমানসে তার প্রভাব পড়বেই। 

ভোটের মুখে সুদীপের চাপ বাড়িয়ে উত্তর কলকাতায় তৃণমূলে ভাঙন ধরালেন প্রদীপ ভট্টাচার্য

প্রদীপ ভট্টাচার্য।

শেষ আপডেট: 18 May 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দুই শতাধিক তৃণমূল কর্মী। ঘটনাস্থল, খোদ কলকাতা।

আগামী ১ জুন শেষ দফায় ভোট হবে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। তার আগে শুক্রবার উত্তর কলকাতার ৬১ নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন।

উত্তর কলকাতায় এবারে জোট প্রার্থী কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। শুক্রবার তাঁর কাছ থেকেই কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন সদ্য দলত্যাগী তৃণমূল কর্মীরা।

ভোটের মুখে খোদ কলকাতায় এমন দলবদলের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, সংখ্যাটা দু'শো বা দু'হাজারের নয়। ভোটের মুখে একসঙ্গে একটি ওয়ার্ডের বহুকর্মী দলবদল করলে জনমানসে তার প্রভাব পড়বেই। 

বিশেষত, জায়গার নাম যদি হয় উত্তর কলকাতা। কারণ, এখানে এবারে তৃণমূলের মূল লড়াই 'সদ্য প্রাক্তন' তৃণমূলেরই বিরুদ্ধে। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে বিজেপি প্রার্থী করেছে সদ্য দলত্যাগী বরাহনগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়কে।

পর্যবেক্ষকদের মতে, উত্তর কলকাতা জুড়ে তাপসের নিজস্ব দাপট রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, "কুড়ি তারিখের পর উত্তর কলকাতার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বিজেপি। সুদীপকে হারিয়েই ছাড়ব।"

এহেন পরিস্থিতিতে তাপসকে জেতাতে বিজেপি যেমন উঠে পড়ে লেগেছে, তেমনই তৃণমূলের একাংশও তল তলে সুদীপকে হারানোর জন্য নানা কৌশল নিচ্ছে বলেও শোনা যাচ্ছে।

দুই তৃণমূলের এই লড়াইয়ের মাঝে বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর ওপর আস্থা রেখে যেভাবে একটি ওয়ার্ডের দুই শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চাপ কতখানি বাড়ল তা নিয়েও চর্চা শুরু হয়েছে। যদিও এ ব্যাপারে সুদীপের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```