ইউক্রেনে থাকা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা নিক কেন্দ্র, আর্জি তৃণমূল সাংসদের
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukraine) আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। বাংলা সহ গোটা দেশের প্রায় হাজার কুড়ি ভারতীয় নাগরিক (Indian) ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে আটকে পড়েছেন। বন্ধ বিমান পথ। তাই তাঁদের দেশে ফেরানোর পথ খুঁজছে কেন্দ্র। এবার অবিলম্বে আটকে থ
শেষ আপডেট: 25 February 2022 17:38
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukraine) আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। বাংলা সহ গোটা দেশের প্রায় হাজার কুড়ি ভারতীয় নাগরিক (Indian) ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে আটকে পড়েছেন। বন্ধ বিমান পথ। তাই তাঁদের দেশে ফেরানোর পথ খুঁজছে কেন্দ্র। এবার অবিলম্বে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানালেন তৃণমূল সাংসদ (TMC MP) মালা রায় (Mala Roy)।
শুক্রবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে, ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয়দের যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর আর্জি জানান তৃণমূল সাংসদ। তিনি চিঠিতে উল্লেখ করেন, ভারতীয়দের দেশে ফেরাতে সবরকম বিকল্প খুঁজতে হবে এবং আপদকালীন পরিস্থিতিতে নিরাপদভাবে তাঁদের ফেরাতে হবে।
তিনি আরও লেখেন, আমি বিদেশ মন্ত্রককে চিঠি দিচ্ছি যাতে তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনে আটকে থাকা ভারতীয় দেশে ফেরানোর জন্য ব্যবস্থা নেয়। সরকার অবগত যে, হাজার হাজার ভারতীয় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনে আটকে আছে। যেহেতু বিমানপথ বন্ধ তাই তাঁরা দেশে ফিরতে পারছেন না।
আরও পড়ুনঃ
নবান্নের কন্ট্রোল রুমে ফোন বাংলার ৭২ পরিবারের, তথ্য পাঠাল কেন্দ্রের কাছে
প্রসঙ্গত, বিদেশ মন্ত্রক বিকল্প উপায়ে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর পথ খুঁজছে। অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে। যাতে কোনভাবে অন্য দেশের সাহায্যে তাঁদের ভারতে ফিরিয়ে আনা যায়।

অন্যদিকে, নবান্নের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এমনকি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। ইতিমধ্যেই ইউক্রেনে আটকে থাকা বাংলার ৩০ জনের নাম পাঠিয়েছে কেন্দ্রের কাছে। বাকি আরও তথ্য সংগ্রহের জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।