Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দশমীর সকালে সিপিএমের পার্টি অফিসে তৃণমূল সাংসদ! উত্তরের সৌজন্যে আলোচনায় ফিরল দক্ষিণের অসৌজন্য

দ্য ওয়াল ব্যুরো: দশমীতে মা পাড়ি দেবেন কৈলাশের পথে। সকলেরই মন তাই ভারাক্রান্ত। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। রাজনীতিও সেই সৌজন্যের বাইরে নয়। এদিন উত্তর কলকাতার এক দৃশ্য সেই কথাই বলে দিল। কাশিপুর-বেলগাছিয়া এলা

দশমীর সকালে সিপিএমের পার্টি অফিসে তৃণমূল সাংসদ! উত্তরের সৌজন্যে আলোচনায় ফিরল দক্ষিণের অসৌজন্য

শেষ আপডেট: 5 October 2022 09:37

দ্য ওয়াল ব্যুরো: দশমীতে মা পাড়ি দেবেন কৈলাশের পথে। সকলেরই মন তাই ভারাক্রান্ত। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। রাজনীতিও সেই সৌজন্যের বাইরে নয়। এদিন উত্তর কলকাতার এক দৃশ্য সেই কথাই বলে দিল।

কাশিপুর-বেলগাছিয়া এলাকার সিপিআইএম (CPIM) জোনাল কমিটির অফিসে ও গণশক্তির বুক স্টলে (book stall) শারদ শুভেচ্ছা জানাতে পৌঁছে যান রাজ্যসভার তৃণমূলের (TMC) সাংসদ (MP) তথা চিকিৎসক (doctor) শান্তনু সেন (Shantanu Sen)।

রাজনীতিতে এমন নজির কম নেই। কিন্তু এমন সৌজন্য সাক্ষাৎ এখন বেশি করে চোখে পড়ার কারণ সপ্তমীর সন্ধ্যায় রাসবিহারীতে ঘটে যাওয়া ঘটনার কারণে। প্রতিবছরের মতো এবছরও দুর্গা মণ্ডপের বাইরে বইয়ের স্টল দিয়েছে বামেরা। রাসবিহারীতে তেমনই এক সিপিএমের বইয়ের স্টলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

এবারের পুজোয় আলোচনায় ছিল এই হামলার ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে অষ্টমীর বিকেলে ওই স্থানেই প্রতিবাদ সভা ডেকেছিল সিপিএম। কিন্তু সেই সভা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। অভিযোগ, সেই সভা করার সময়ই তৃণমূলের সঙ্গে বচসা বাঁধে। তারপরই পুলিশ গ্রেফতার করে সিপিএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। তাঁদের লালবাজার নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশের মধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। শুধু তাই নয়, এই গ্রেফতারি ও বইয়ের স্টলে 'তৃণমূল'-এর হামলার ঘটনা নিয়েও প্রতিবাদের ঝড় উঠেছে টলিউডের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, রানা সরকাররা। হামলার নিন্দার পাশাপাশি অনেকেই সিপিএমের স্টলে 'তৃণমূল চোর' লেখা স্লোগানেরও তীব্র সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, পুজোর মধ্যে এভাবে রাজনীতি টেনে আনাও সঠিক নয়।

এই নিয়ে যখন পুজোর অবহের মধ্যেই রাজ্য-রাজনীতি সরগরম, তখন এক ভিন্ন ছবি উঠে এল উত্তর কলকাতার বুকে। দশমীর সকালে কাশীপুর-বেলগাছিয়া এলাকায় যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। সেখানেই ঘুরতে ঘুরতে পৌঁছে যান সিপিআইএম জোনাল কমিটির অফিসে। চলে যান গণশক্তির বুক স্টলেও। সেখানকার সিপিএম নেতা-কর্মীদের সঙ্গে বেশকিছুটা সময় কাটান তিনি। একসময় যে এলাকার কাউন্সিলর ছিলেন তিনি সেই এলাকার হালহকিকৎ জানেন। চলে সৌজন্য বিনিময়ও। দশমীর সকালে এই দৃশ্য বিশেষ করে নজর কেড়েছে মানুষের।

চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে মিষ্টি নিয়ে গেলেন বিমান, দিলেন পাশে থাকার আশ্বাস


```