Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধুমধাম করে জন্মদিন হল বিধায়ক জাফিকুলের, দিন কয়েক আগেই বাড়িতে হানা দিয়েছিল সিবিআই

জন্মদিনে ফুরফুরে মেজাজে ছিলেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। এলাকার বহু মানুষ কব্জি ডুবিয়ে বিধায়কের জন্মদিনের ভোজ খান। 

ধুমধাম করে জন্মদিন হল বিধায়ক জাফিকুলের, দিন কয়েক আগেই বাড়িতে হানা দিয়েছিল সিবিআই

শেষ আপডেট: 7 December 2023 16:15

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পেল্লায় কেক থেকে আতশবাজির রোশনাই। ছিল ঢালাও খাওয়াদাওয়ার আসরও। সতীর্থদের উন্মাদনায় হাসিমুখে সবেতেই অংশ নিলেন, গলা মেলালেন যৌথ সঙ্গীতে। জন্মদিনে এমনই ফুরফুরে মেজাজে ছিলেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। যদিও 'দাদা'-র প্রতি অনুগামীদের আড়ম্বর দেখে খানিকটা নিজেই বিড়ম্বনায় ভোগেন জাফিকুল। এদিকে ক'দিন আগেই যে বিধায়কের বাড়ি এবং কলেজে সিবিআই তল্লাশি চালিয়েছিল তা জন্মদিনের বহর দেখে বোঝার উপায় নেই বলে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও। 

বুধবার ৪৬তম জন্মদিন ছিল ডোমকলের বিধায়ক জাফিকুলের। ওই দিন সন্ধ্যায় জাফিকুল নিজের বাড়িতে জন্মদিনের একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য সহ ব্যবসায়িক বন্ধুবান্ধবরা। পোলাও, মাংস থেকে রকমারি মিষ্টি, কী না ছিল সেই মেনুতে। শুধু বাড়ি নয়, বিডিও অফিসের মোড়েও জাফিকুলের জন্মদিন পালন করতে তৃণমূল কাউন্সিলররা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে ফুল, আলোয় জন্মদিনের নজরকাড়া আয়োজন ছিল। ‘হ্যাপি বার্থ ডে’ লেখা বিভিন্ন জিনিস দিয়ে পার্টি অফিস সাজানো হয়।  কেক কাটেন বিধায়ক। এলাকার বহু মানুষ কব্জি ডুবিয়ে বিধায়কের জন্মদিনের ভোজ খান। 

এদিকে সিবিআইয়ের র‌্যাডারে থাকা বিধায়কের জমকালো জন্মদিন অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “যেভাবে আতসবাজি পুড়িয়ে ডোমকলের জনকল্যাণ মাঠে বিধায়ক নিজের জন্মদিন পালন করলেন তাতে মনে হচ্ছে অচিরেই তাঁকে সিবিআই বাজেয়াপ্ত করবে।” 

অন্যদিকে, বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি শাখার সরকার বলেন, “বিধায়ক তাঁর অনুগামীদের পরোক্ষে ঘুষ দিয়েছেন জন্মদিনে। যাতে সিবিআই ধরলে তাঁরা আন্দোলন করতে পারেন।” এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমানের মতে , “একবার কান কাটলে যায় গ্রামের বাইরে দিয়ে আর সাতবার কান কাটলে যায় গ্রামের মধ্যে দিয়ে, ডোমকলবাসী এটাই বলছে।” তবে বিড়ম্বনায় পড়লেও এবিষয়ে তেমন কিছু বলতে চাননি জাফিকুল ইসলাম। 

কয়েকদিন আগে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই। জাফিকুলের বাড়ি থেকে উদ্ধার করেছিল নগদ ২৮ লক্ষ টাকা-সহ কয়েক কেজি সোনার গয়না। উদ্ধার হয়েছিল সম্পত্তির নথিও। তা ঘিরেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সিবিআই সূত্রে খবর, আগামী দিনেও সম্পত্তির খতিয়ান দেখে বিধায়ককে ডেকে পাঠানোর সম্ভাবনা রয়েছে। তাই এই আবহে জাফিকুলের জন্মদিন পালন স্বাভাবিকভাবেই একটু ভিন্ন দৃষ্টিতেই দেখেছেন বিরোধী


```