Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'পুলিশ মেরেছে', অভিযোগ অখিল গিরির, ভর্তি হাসপাতালে, কাঁথির ভোট ঘিরে চরম উত্তেজনা

শনিবার ভোটপর্ব শুরু হওয়ার কিছু পরেই ভোট গ্রহণ কেন্দ্রের অদূরে পুলিশের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও বিজেপির কর্মীরা।

'পুলিশ মেরেছে', অভিযোগ অখিল গিরির, ভর্তি হাসপাতালে, কাঁথির ভোট ঘিরে চরম উত্তেজনা

চোট পেয়েছেন অখিল গিরি - নিজস্ব ছবি

শেষ আপডেট: 29 March 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের (Contai Cooperative Bank Election) ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল। এবার পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক (TMC MLA) অখিল গিরি (Akhil Giri)। তাঁর দাবি, গায়ে হাত তুলেছে পুলিশ! কেন এমন অভিযোগ করলেন তিনি?

শনিবার ভোটপর্ব শুরু হওয়ার কিছু পরেই ভোট গ্রহণ কেন্দ্রের অদূরে পুলিশের সামনেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও বিজেপির কর্মীরা। বেলা বাড়তে উত্তেজনাও বাড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি অভিযোগ করেন, বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ভোট করানোর চেষ্টা হচ্ছে। এই অভিযোগ শুনেই আরও হইচই সৃষ্টি হয়। সেই সময়ে তাঁকে পুলিশে মেরেছে বলে দাবি করেন অখিল। 

তৃণমূল বিধায়কের নিশানায় রয়েছেন ডিএসপি আবু নূর হোসেন। বলেন, ভূতুড়ে ভোটার ইস্যুতে প্রতিবাদ করায় তাঁর গায়ে হাত তোলা হয়েছে। তিনি এও জানান, রামনগর কলেজের সামনে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে অখিল-অনুগামীরা বিক্ষোভ দেখান।

এই ভোটকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বহাল ছিল। এদিন সকালে তা চরম আকার নেয়। তৃণমূলের অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝে পরিকল্পিতভাবে গোলমাল পাকাল বিজেপির লোকজন। পাল্টা হিসেবে বিজেপির অভিযোগ, অবাধ ভোট হলে জিততে পারবে না, তাই পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় তৃণমূল। আর অখিল গিরি তো সরাসরি পুলিশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন। 

অখিল অনুগামীরা দাবি করেছেন, ধাক্কা মেরে ফেলে দেওয়ার ফলে বিধায়কের কোমরে, মাথায় চোট লেগেছে। ডিএসপি-র ধাক্কাতেই তিনি পড়ে যান। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার প্রতিবাদে ১১৬ বি জাতীয় সড়কে বিক্ষোভও দেখানো হয়েছে। 

কাঁথি শহরেই বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেক্ষেত্রে কাঁথির যেকোনও ভোট ঘিরে শাসক-বিরোধীর মধ্যে বাড়তি উন্মাদনা থাকে। এদিনের কৃষি সমবায় ভোট ঘিরেও তার অন্যথা হয়নি। এর আগে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনও ঘিরেও তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। সে সময় মামলা গড়ায় আদালতেও। যদিও নির্বাচন শেষে জয়ী হয়েছিল শাসকদল তৃণমূল।


```