Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাক্তারদের ফের হুঁশিয়ারি হুমায়ুনের, 'জামিন নেব না, জেল খেটে এসে ৫০ হাজার লোক নিয়ে যাব'

একই সঙ্গে ডাক্তারদের সতর্ক করে হুমায়ুন বলেন, "সরকারি হাসপাতালে বসে এসির হাওয়া খাবেন। সতর্ক থাকুন, আপনাদের প্রতিটি পদক্ষেপ এখন আমি লক্ষ্য রাখছি।"

ডাক্তারদের ফের হুঁশিয়ারি হুমায়ুনের, 'জামিন নেব না, জেল খেটে এসে ৫০ হাজার লোক নিয়ে যাব'

হুমায়ুন কবীর।

শেষ আপডেট: 28 September 2024 21:38

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিল চিকিৎসক সংগঠন। বিষয়টি জানতে পারার পরই বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের পাল্টা হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর।

এদিন হুমায়ুন বলেন, "শুনলাম আমার নামে এফআইআর করেছে। আমি পরিষ্কারভাবে বলছি, জামিন নেব না। প্রয়োজনে পুলিশ আমাকে অ্যারেস্ট করুক। জেল খেটে বাইরে এসে ৫০ হাজার লোককে সঙ্গে নিয়ে যাব। দেখব, তখন বহরমপুর মেডিকেলের ডাক্তারবাবুরা কী করেন?"

একই সঙ্গে ডাক্তারদের সতর্ক করে হুমায়ুন বলেন, "সরকারি হাসপাতালে বসে এসির হাওয়া খাবেন। সতর্ক থাকুন, আপনাদের প্রতিটি পদক্ষেপ এখন আমি লক্ষ্য রাখছি।"

হুমায়ুনের হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকার জনমানসেও। তবে এ ব্যাপারে চিকিৎসক সংগঠনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

ঘটনার সূত্রপাত, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে হুমায়ুন বলেছিলেন, ‘‘ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে, বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে...।’’ 

ওই ঘটনায় হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে চিকিৎসক সংগঠন। তারপরই হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

এর আগে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ‘চ্যাংড়ামো’ বলেও অভিহিত করে হুমায়ুন বলেন, ‘‘ডাক্তারদের দ্বিতীয় ভগবান বলা হয়। সেই ভগবানের আচরণ কী? সিগারেট নিয়ে নাচানাচি করছেন, ঢাক-ঢোল বাজাচ্ছেন। এ সব কি আন্দোলনের নামে চ্যাংড়ামো নয়?’

তৃণমূল বিধায়কের দাবি, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে বিরোধী দলগুলি একত্রিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের অংশীদার জুনিয়র ডাক্তাররা। হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন, ‘‘সংখ্যায় যদি বিচার করেন জুনিয়র ডাক্তাররা সারা রাজ্যে মাত্র সাড়ে সাত হাজার। সব ডাক্তার মিলিয়ে মোট মাত্র চুরানব্বই হাজার। আমরা তিন কোটি তৃণমূল কর্মী।  প্রয়োজনে রাস্তায় নেমে বিরোধিতা করব। মেডিক্যাল কলেজ, হাসপাতাল ঘেরাও করব। তাতে আমার যা হওয়ার হোক।’’

মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, তিনি ছাড়া রাজ্যের কোনও মন্ত্রী আরজি কর-কাণ্ড নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। জুনিয়র ডাক্তার ও নাগরিক সমাজের আন্দোলন নিয়ে ‘কুমন্তব্য’ করা যাবে না বলে বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সেই বার্তার পরেও হুমায়ুন রয়েছেন নিজস্ব মেজাজেই। 


```