Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, ওয়াকফ প্রস্তাব আনতে চায় তৃণমূল

শুক্রবার সর্বদল বৈঠকে বিরোধী দলের সদস্যদের চিঠিও দেওয়া হয়। ২৬ তারিখ সংবিধান দিবস নিয়ে দু'দিন ধরে আলোচনা হবে বলে খবর। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সরাসরি দমদম বিমানবন্দর পর্যন্ত বিমান চলাচল নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, ওয়াকফ প্রস্তাব আনতে চায় তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভা

শেষ আপডেট: 22 November 2024 16:09

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু। ওই দিনই আবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক রদবদল নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে।

শুক্রবার সর্বদল বৈঠকে বিরোধী দলের সদস্যদের চিঠিও দেওয়া হয়। ২৬ তারিখ সংবিধান দিবস নিয়ে দু'দিন ধরে আলোচনা হবে বলে খবর। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সরাসরি দমদম বিমানবন্দর পর্যন্ত বিমান চলাচল নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার জমানায় এই প্রথম প্রাইভেট মেম্বার বিল এসেছে।' 

এই প্রাইভেট মেম্বার বিল এনেছেন বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শিশুর শৈশব সুরক্ষা সংক্রান্ত এই বিল কীভাবে আনা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় খসড়া জমা দিয়েছেন শঙ্কর। এরপর তা আইন বিভাগ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাবে।

প্রসঙ্গত, এক্ষেত্রে সরকারের বিবেচনায় থাকে অতীতে এই সংক্রান্ত কোনও বিল সরকার এনেছে কিনা। সরকারের আইন আছে কিনা। সবটা খতিয়ে দেখেই সরকার এই প্রাইভেট মেম্বার বিল আনায় ছাড়পত্র পাবে। সব ঠিক থাকতে তারপরে বিল রাজ্যপালের কাছে যাবে। সব ধাপ পেরিয়ে ছাড়পত্র মিললে বিধানসভার অধিবেশনে এই বিল আসবে।

এদিন স্পিকার বলেন, 'ওয়াক আউট করার অধিকার আছে বিরোধীদের। তবে সাংবাদিকদের ওই সময় দল বেঁধে বেরিয়ে যাওয়া দৃষ্টিকটু। আমি চাইলে আটকাতে পারি। কিন্তু আপনারা গণতন্ত্র এর চতুর্থ স্তম্ভ তাই আপনাদের অধিকার খণ্ডন করি না।' তিনি আরও বলেন, 'ওয়াকফ নিয়ে প্রস্তাব আসবে বিধানসভায়। আগামীকাল ৬ জন জেতার পরে তাঁদের শপথ নিয়ে রাজ্যপালের কাছে আর্জি জানাবে বিধানসভা।'

অতীতে জয়ীদের শপথ নিয়ে জটিলতা হয়েছিল। সেই ব্যাপারে বিধানসভার স্পিকার জানিয়ে দেন 'জটিলতা হলেও তা কেটেছে।'


```