Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করছে তৃণমূল, আগে হুঁশিয়ারি দিয়েছিলেন স্পিকার

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। ওই অধিবেশন থেকেই দলীয় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করছে তৃণমূল, আগে হুঁশিয়ারি দিয়েছিলেন স্পিকার

শেষ আপডেট: 22 November 2023 15:52

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি এক সাক্ষাৎকারে বিধায়কদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধীদের পাশাপাশি নিজের দলের একাংশ বিধায়কের গরহাজিরা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিমানবাবু। সূত্রের খবর, স্পিকারের ওই হুঁশিয়ারির পর এবা্র বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করতে চলেছে তৃণমূল।

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। ওই অধিবেশন থেকেই দলীয় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

জানা গেছে, শুধু দলীয় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা নয়, কে কখন বিধানসভায় আসছেন এবং বেরিয়ে যাচ্ছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানতে মুখ্য সচেতক ও পরিষদীয় মন্ত্রীর ঘরে রাখা থাকবে হাজিরা খাতা। এখন থেকে বিধানসভায় 'ইন' এবং 'আউটের' সময় সেখানে লিখতে হবে দলীয় বিধায়কদের।

গত ১৪ নভেম্বর স্পিকার বলেছিলেন, “বিধানসভার অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আইন রয়েছে। সবাই যথাযথভাবে সেটা মেনে চললে কোনও সমস্যা হয় না। কিন্তু সেটা না মানার পরম্পরা চলে আসছে। ইদানীং এই প্রবণতা বেড়ে গেছে। লোকসভার মতো বিধানসভাতেও অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এটা বাঞ্ছনীয় নয়।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, বিধানসভার কক্ষে নিয়মরক্ষার দায়িত্ব যাঁদের, সেই বিধায়কদের অনেকেরই আচার আচারণ যথাযথ নয়। স্পিকার সম্ভবত তারই ইঙ্গিত দিয়েছিলেন। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূলও।

স্পিকার এদিন জানিয়েছেন, আগামী ২৪ নভেম্বর শুক্রবার থেকে বিধানসভায় শুরু হবে অধিবেশন। চলবে ৩০ নভে্ম্বর পর্যন্ত। মাঝে শনি ও রবিবার ছুটি। সোমবার গুরু পূর্ণিমা। ফলে ওই দিনও অধিবেশন বসবে না। ফের অধিবেশন বসবে ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ২৮ তারিখ সংবিধান দিবস। ফলে সংশ্লিষ্ট দিনে সংবিধানের ওপরেই আলোচনা হবে বিধানসভায়। সেখানেই বিধায়কদের আচার আচরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।


```