Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আইনশৃঙ্খলা রক্ষার জন্যই আটক তৃণমূল নেতাদের, সাফাই রাজনাথের

দ্য ওয়াল ব্যুরো : শিলচরে তৃণমূলের সাংসদ-বিধায়কদের 'নিগ্রহ' নিয়ে শুক্রবার সংসদের অধিবেশন বসার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা।  তার পরে দুপুর নাগাদ রাজ্যসভায় ওই ঘটনা নিয়ে বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব

আইনশৃঙ্খলা রক্ষার জন্যই আটক তৃণমূল নেতাদের, সাফাই রাজনাথের

শেষ আপডেট: 3 August 2018 07:18

দ্য ওয়াল ব্যুরো : শিলচরে তৃণমূলের সাংসদ-বিধায়কদের 'নিগ্রহ' নিয়ে শুক্রবার সংসদের অধিবেশন বসার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা।  তার পরে দুপুর নাগাদ রাজ্যসভায় ওই ঘটনা নিয়ে বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, তৃণমূল নেতাদের প্রথমে জোড় হাতে অনুরোধ করা হয়েছিল। তাঁরা শোনেননি। ধাক্কাধাক্কিতে কয়েকজন মহিলা পুলিশকর্মীই চোট পেয়েছেন। অসমের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে তিনি বলেন, আপাতত খসড়া তালিকা প্রকাশিত হয়েছে । চূড়ান্ত তালিকা তৈরির সময় কারও বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হবে না। কাউকে অকারণে হেনস্থাও করা হবে না। একইসঙ্গে তিনি বলেন, তালিকা তৈরির প্রক্রিয়া ছিল স্বচ্ছ। সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। পরে তিনি আশ্বাস দেন, আমি সবাইকে নিশ্চয়তা দিতে চাই, একজন ভারতীয়ও চূড়ান্ত পঞ্জি থেকে বাদ পড়বেন না। যাঁরা জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়বেন, তাঁদের ওপরেও কেউ অত্যাচার করবে না। বিরোধীদের একহাত নিয়ে রাজনাথ বলেন, তাঁরা ভয়ের বাতাবরণ তৈরি করতে চান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চান। তাঁর কথায়, চূড়ান্ত তালিকা তৈরির সময় সবাই নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবেন।  তাঁদের থেকে কিছু কেড়ে নেওয়া হবে না।

```