Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশোকনগরে দলীয় কর্মীর বাড়িতে খুন তৃণমূলের উপপ্রধান, ঘরের ভিতরে চলল গুলি! তদন্তে পুলিশ

দলেরই কর্মীর বাড়ির ভিতরে ঢুকে গুলি করে খুন করা হল তৃণমূলের উপপ্রধানকে।

অশোকনগরে দলীয় কর্মীর বাড়িতে খুন তৃণমূলের উপপ্রধান, ঘরের ভিতরে চলল গুলি! তদন্তে পুলিশ

শেষ আপডেট: 26 February 2024 09:15

দ্য ওয়াল ব্যুরো: দলেরই কর্মীর বাড়ির ভিতরে ঢুকে গুলি করে খুন করা হল তৃণমূলের উপপ্রধানকে। নিহত বিজন দাস উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। রবিবার রাতে এক দলীয় কর্মীর বাড়িতে ঢুকে তাঁর উপর গুলি চালায় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে দলের এক কর্মীর বাড়িতে বিজন দাসের নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়ার পর শুয়েছিলেন তিনি। অভিযোগ, সেসময় গৌতম দাস নামে স্থানীয় জমি ব্যবসায়ী সহ কয়েকজনের সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে বচসা বাধে। তর্কাতর্কির মধ্যেই আচমকা খুব কাছ থেকে বিজনবাবুকে গুলি করে এক দুষ্কৃতী। তাঁর মাথা ও কানে পর পর দুটি গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুব কাছ থেকে এলাকার ওই প্রভাবশালী তৃণমূল নেতাকে গুলি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটিতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

মৃতের পরিবারের দাবি, উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানা বিষয়ে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছিল। বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিজনবাবু। ‘পরিকল্পিতভাবে’ খুনের অভিযোগ করেছেন পরিবার সহ দলীয় কর্মীদের একাংশ। তাই এই খুনের পিছনে রাজনৈতিক কোন্দল নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

উপপ্রধানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংসদ।


```