Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬ দিন ধরে 'বেপাত্তা', এবার আগাম জামিন চেয়ে বারাসাত আদালতের দ্বারস্থ শাহজাহান

বুধবার আগাম জামিনের আর্জি নিয়ে বারাসত আদালতের দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী। সেই আবেদন বারাসাত আদালতে গৃহীত হয়েছে।

২৬ দিন ধরে 'বেপাত্তা', এবার আগাম জামিন চেয়ে বারাসাত আদালতের দ্বারস্থ শাহজাহান

শেষ আপডেট: 31 January 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: ২৬ দিন ধরে তিনি নিখোঁজ। তন্নতন্ন করে খুঁজেও শেখ শাহজাহানের নাগাল পাচ্ছে না পুলিশ। হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যপাল, সন্দেশখালির তৃণমূল নেতার এই অন্তরালে থাকা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। শোনা গিয়েছে নানান বিরূপ মন্তব্যও। তবে এরই মধ্যে এবার শাহজাহানের আগাম জামিনের আর্জি জমা পড়ল বারাসত আদালতে।


বুধবার আগাম জামিনের আর্জি নিয়ে বারাসত আদালতের দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী। সেই আবেদন বারাসাত আদালতে গৃহীত হয়েছে।  আগামী ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মামলার শুনানি হবে।

রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত হন তিন ইডি অফিসার। আর এরপর থেকেই নিখোঁজ তৃণমূল নেতা। এদিকে শাহজাহানের অন্তর্ধান-রহস্য যখন ক্রমেই ঘনীভূত হচ্ছে, তখন আগাম জামিন চেয়ে আদালত থেকে আদালত ঘুরছেন সন্দেশখালির নেতা। আর সেই প্রেক্ষিতেই আবেদনপত্রে শাহজাহান কীভাবে সই করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

কলকাতা হাইকোর্টেও এই সংক্রান্ত মামলা চলছে। যেখানে কয়েকদিন আগে ‘বেপাত্তা’ শাহজাহান আইনজীবীর মাধ্যমে মামলায় যুক্ত হতে চান। যদিও একদিন বাদেই সেই আর্জি তুলে নেন শাহজাহানের আইনজীবী। এরই মধ্যে বুধবার আগাম জামিনের আবেদন চেয়ে বারাসত আদালতে যান তৃণমূল নেতা শাহজাহান। 

সন্দেশখালিতে ইডির অফিসারদের উপর হামলার ঘটনার পর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। এর মধ্যে ফের শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে নোটিস সাঁটিয়ে দিয়ে আসে ইডি। যেখানে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। গত ২৯ জানুয়ারি ছিল সেই হাজিরার দিন। কিন্তু শাহজাহানের দেখা মেলেনি। সোমবার ইডির হাজিরা এড়ানোর পর রাতে জানা যায়, বিশেষ ইডি আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন শাহজাহান।  আগামী সপ্তাহে সেই মামলার শুনানি ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে।


```