Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জেলে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন সৈকত, তৃণমূল নেতাকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি মেডিক্যালে

জেলে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন সৈকত, তৃণমূল নেতাকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি মেডিক্যালে

শেষ আপডেট: 18 October 2023 23:57

দ্য ওয়াল ব্যুরো: পুজো এবার হাজতেই কাটবে যুব তৃণমূলের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের। দু’দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে আজ ফের জলপাইগুড়ির সিজেএম আদালতে পেশ করা হয়েছিল তাঁকে। সৈকতের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে জেলে যাওয়ার পর রাতে অসুস্থ হয়ে পড়েন সৈকত চট্টোপাধ্যায়। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। আপাতত সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন তিনি।

 এক সমাজসেবী দম্পতিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে। ওই দম্পতি সম্পর্কে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের আত্মীয়। আজ শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন বিধায়কও। সুপ্রিম কোর্ট সৈকতকে জলপাইগুড়ি আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিলে সোমবার জলপাইগুড়ি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সেদিন সৈকতকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

বুধবার ফের তাকে তোলা হয় জলপাইগুড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে। সৈকতকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হয়নি পুলিশের তরফে।  সৈকত চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ১ নভেম্বর তাঁকে ফের পেশ করা হবে আদালতে।


```