Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬-এর আগে এক ফ্রেমে দুই 'বন্দ্যোপাধ্যায়', প্রাকগ্রীষ্মে দ্বন্দ্বের বরফ গলল কল্যাণ-রাজীবের

রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি "সৌজন্য সাক্ষাৎ"। অন্যদিকে কল্যাণ বলছেন, "ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব।"

২৬-এর আগে এক ফ্রেমে দুই 'বন্দ্যোপাধ্যায়', প্রাকগ্রীষ্মে দ্বন্দ্বের বরফ গলল কল্যাণ-রাজীবের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 March 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: এখনও ভ্যাপসা গরম বলতে যা বোঝায় সেটা পড়েনি। তবে দ্বন্দ্বের বরফ গলে গেল রাজ্য-রাজনীতিতে। একথা বলার কারণ, ছাব্বিশের বিধানসভা (Assembly Election) ভোটের আগে এক ফ্রেমে দুই 'বন্দ্যোপাধ্যায়'। তৃণমূলের (TMC) হেভিওয়েট নেতা কল্যাণের (Kalyan Banerjee) সঙ্গে দেখা করলেন রাজীব (Rajib Banerjee)। 

'২১-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দলত্যাগী হয়েছিলেন তৎকালীন বনমন্ত্রী।

যদিও পরে পদ্মের মোহ কাটিয়ে তৃণমূলে ফিরেও আসেন রাজীব। কিন্তু ততদিনে রাজনীতির মহানন্দায় অনেক জল গড়িয়ে গিয়েছে। তাই ফিরে এসেও পুরনো উর্বর মাটি ফিরে পাননি তিনি। বাংলা থেকে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরায়।

২০২৫-এও অচর্চিত রাজীব। তবে রোববার যেন অন্য ছবি দেখল রাজনৈতিক মহল। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেড় ঘণ্টা বৈঠক সারলেন রাজীব। সঙ্গে ছিলেন প্রবীর ঘোষালও।

তবে কি সমীকরণ বদলাচ্ছে? রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি সৌজন্য সাক্ষাৎ। অন্যদিকে কল্যাণ বলছেন, "ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব।" এখন দেখার আগামী কয়েক দিনে কোন কঠিন অঙ্ক ছকে ফেলে তৃণমূল। দেখার, বিজেপি-সিপিএম সেই অঙ্ক কষতে পারে কিনা। 


```