Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শয়তানগুলোকে চিনে রাখুন! আরজি কর নিয়ে ফের বিস্ফোরক পোস্ট, কুণালের নিশানায় কারা?

সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে আন্দোলনকারীদের একহাত নিলেন কুণাল।

শয়তানগুলোকে চিনে রাখুন! আরজি কর নিয়ে ফের বিস্ফোরক পোস্ট, কুণালের নিশানায় কারা?

কুণাল ঘোষ

শেষ আপডেট: 9 December 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে ফের সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে আন্দোলনকারীদের একহাত নিলেন তিনি। অভিযোগ তুললেন, ‘কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ আরজি কর নিয়ে পোস্ট করছেন। সোশ্যাল মিডিয়ার সুযোগ নিয়ে ব্যক্তিস্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে প্রচার করা এদের নেশায় দাঁড়িয়েছে।’

তবে তাঁর নিশানায় কারা সে কথা স্পষ্ট করে পোস্টে উল্লেখ না করলেও কুণাল মনে করিয়ে দিয়েছেন, ‘২৪ ঘন্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আরজি করের তদন্তভার যদি তাঁদের হাতে থাকত, তাহলে এতদিনে কুলতলির মত ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত। এই অতিবিপ্লবী বা মেকি বিপ্লবীরাই কোর্ট থেকে সিবিআই এনেছে। তদন্ত, চার্জশিট, চার্জফ্রেম হয়েছে। আদালতে রোজ বিচারের সাক্ষ্য, শুনানি চলছে। সুপ্রিম কোর্ট নজরদারি করছেন। সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন। কোথাও কোনো ফাঁক নেই। বিচার চলছে।’

উল্লেখ্য, জয়নগরকাণ্ডে ইতিমধ্যে দোষীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। কিন্তু আরজি কর কাণ্ডে চার মাসের বেশি সময় পেরলেও এখনও কোনও কিনারাই করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার জন্য ‘ধান্দাবাজদের’ কাঠগড়ায় তুলেছেন কুণাল।  

তৃণমূল নেতার অভিযোগ, ‘অভয়ার আবেগকে বিক্রি করে নিজেদের আখের গোছানো শয়তানগুলোকে চিনে রাখুন। না বিচার বা বিচারহীন বলে উস্কানিমূলক দিন গণনার পোস্ট দিচ্ছেন কারা? নিজেদের প্রচার, কেরিয়ার, রাজনীতি, ফিল্ম ফেস্ট, যাবতীয় কাজ গুছিয়ে এই সব মিথ্যা পোস্টের নাটক যাঁরা করছেন তাঁদের চিনে রাখুন।’

আরজি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনে সমর্থন পেয়েছেন সাধারণ মানুষেরও। কিন্তু নির্যাতিতাকে সামনে রেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন। এবার তারই পাল্টা দিলেন কুণাল।


```