Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধায়ক চেয়ার ছাড়েননি, রেগে পৌষ মেলার বৈঠক থেকে বেরিয়ে গেলেন কাজল শেখ

পৌষমেলা হওয়া নিয়ে জট কাটলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার মেলার আয়োজনের বৈঠক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে বসার জন্য চেয়ার না ছাড়ার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। রাগে বৈঠক থেকেই বেরিয়ে গেলেন কাজল।

বিধায়ক চেয়ার ছাড়েননি, রেগে পৌষ মেলার বৈঠক থেকে বেরিয়ে গেলেন কাজল শেখ

শেষ আপডেট: 12 December 2023 20:33

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: পৌষমেলা হওয়া নিয়ে জট কাটলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার মেলার আয়োজনের বৈঠক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে বসার জন্য চেয়ার না ছাড়ার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। রাগে বৈঠক থেকেই বেরিয়ে গেলেন কাজল। এমন ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। 

এই প্রথম ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজক রাজ্য সরকার৷ মেলার জন্য পূর্বপল্লীর মাঠ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই মেলার আয়োজন নিয়ে আলোচনা করতে জেলা শাসক বিধান রায়ের তত্ত্বাবধানে বোলপুর মহকুমা শাসকের দফতরে একটি বৈঠক ডাকা হয়েছিল। 

সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, মহকুমা শাসক অয়ন নাথ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অরিত্র সিংহ সহ অন্যান্য আধিকারিক, কাউন্সিলররা৷ আমন্ত্রণ পেয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার, বিশ্বভারতীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়, অমল পাল, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিশির সাহানা প্রমুখরা। এছাড়াও, ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা৷ 

বৈঠকে ডাকা হয়েছিল জেলা সভাধিপতি কাজল শেখকেও। কিন্তু বৈঠক শুরুর ৩০ মিনিট পরে সভাকক্ষে উপস্থিত হন জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি দেখেন, তাঁর জন্য চেয়ার ছিল না। অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) উঠে চেয়ার ছেড়ে দেন৷ মন্ত্রী চন্দ্রনাথ সিংহর পাশে বসেছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জেলা সভাধিপতি তাঁকে সরে আসতে বলেন। তিনি না সরায় এক মুহূর্ত অপেক্ষা না করে রেগে বৈঠক ছেড়ে বেরিয়ে যান সভাধিপতি। 

এরপরেই শোরগোল পরে যায় মেলার আয়োজন সংক্রান্ত বৈঠকে৷ প্রসঙ্গত, এই পৌষমেলার জন্য পূর্বপল্লীর মাঠ শর্তসাপেক্ষে জেলা প্রশাসনকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু, মেলার আয়োজনের ছাড়পত্র দেয় জেলা পরিষদ৷ তাই ঐতিহ্যবাহী পৌষমেলার বৈঠক ছেড়ে জেলা সভাধিপতি কাজল শেখ চলে যাওয়ায় বীরভূমে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। 

বিষয়টি নিয়ে কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেন বেরিয়ে গেলাম জেলা শাসককে জিজ্ঞাসা করুন।"

কাজলের এই বক্তব্যের উত্তরে বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, "ওনার হয় তো কোনও মিটিং ছিল, তাই চলে গেলেন৷ সম্পূর্ণভাবে জানি না।"

মেলা নিয়ে বিধানবাবু বলেন, "পূর্বপল্লীর মাঠেই হচ্ছে পৌষমেলা৷ রাজ্য সরকার এই মেলার আয়োজন করলেও বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট থাকবে মেলা কমিটিতে। ৫ দিনের মেলা হবে৷ হাতে সময় কম তাই দ্রুত মেলার আয়োজন করতে হবে।" 

২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত হবে পৌষমেলা। শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষর সদস্যদের রাখা হচ্ছে মেলা কমিটিতে৷ 


```