Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলিতে মৃত্যু তৃণমূল নেতার, আহত আরও এক! উপনির্বাচনের ফল বেরতেই হামলার ঘটনা রাজ্যে

এই ভোটের ফল বেরনোর পরই রাজ্যে চলল গুলি। মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার, আহত আরও একজন।

গুলিতে মৃত্যু তৃণমূল নেতার, আহত আরও এক! উপনির্বাচনের ফল বেরতেই হামলার ঘটনা রাজ্যে

মৃত্যু তৃণমূল নেতার - প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 July 2024 23:10

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল বেরিয়েছে। তাতে ৪-০ ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর এই ভোটের ফল বেরনোর পরই রাজ্যে চলল গুলি। মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার, আহত আরও একজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। 

স্থানীয় সূত্রে খবর, হামলার সময়ে ওই দুই তৃণমূল নেতা লীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা তাঁদের ওপর এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই এক তৃণমূল নেতার মৃত্যু হয়। মৃতের নাম বাপি রায় বলে জানা গেছে। অন্যজন মহম্মদ নামের ব্যক্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ৯-১০ জনের একটি দল ঘিরে ধরে তাঁদের ওপর একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানানো হয়েছে, আহত তৃণমূল নেতাকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


```